প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

৭ বছর পর টানা দুই হার, দায় নিলেন রিয়াল কোচ

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৪:৫৪
৭ বছর পর টানা দুই হার, দায় নিলেন রিয়াল কোচ

লা লিগায় টানা দুই ম্যাচ হারল রিয়াল। ছবি: এক্স

গত ৭ বছরে অনেক উত্থান-পতন দেখেছে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় টানা দুই হারের তেতো স্বাদ পায়নি এতদিন। ২০১৯ সালের মে মাসের পর সেই আক্ষেপেই পুড়ল রিয়াল। ওসাসুনার বিপক্ষে ২–১ গোলে হারের পর গতরাতে গেতাফে আলভারো আরবেলোয়ার দলকে হারিয়েছে ১-০ ব্যবধানে।


৩৯ মিনিটে উরুগুয়েন ফরোয়ার্ড মার্তিন সাত্রিয়ানোর অসাধারণ ভলিতে করা গোল গড়ে দেয় ম্যাচের ব্যবধান। এই গোলেই ২০০৮ সালের পর বার্নাব্যুতে প্রথম জয় পেল রিয়াল। টানা দুই হারে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।


হাঁটুর চোটের জন্য কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলছে রিয়াল। তাঁকে ছাড়া সর্বশেষ দুই ম্যাচের দুটিতেই হারল তারা। এই দুই হারে বেশ চাপে কোচ আলভারো আরবেলোয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের দাবিও উঠেছে তাঁর।


আরবেলোয়া অবশ্য দলের এই ব্যর্থতার দায় নিলেন নিজের কাঁধে, ‘আমি আমার খেলোয়াড়দের পরিশ্রম নিয়ে সমালোচনা করব না। আমরা গোল করার সুযোগ তৈরি করেছি—এটা সত্য। আবার এটাও সত্য যে আমরা আরও ভালো খেলতে পারি। আমি জানি, যদি এই হারের জন্য কেউ দায়ী হয়, সেটা আমি নিজেই। আমি সেই দায় নিচ্ছি।’
৭৭.২ শতাংশ বলের দখল রেখে গেতাফের পোস্টে ১৮টি শট নিয়েছিল রিয়াল। লক্ষ্যে ৭টি রাখলেও গোলের দেখা পায়নি। সেই হতাশায় জানালেন আরবেলোয়া,‘গেতাফের চেয়ে আমাদের সুযোগগুলো ছিল বেশি পরিষ্কার। ওদের তুলনায় আমাদেরই সুযোগ ছিল বেশি—ভিনির, রুডিগারের, রদ্রিগোর। যেখানে আমাদের গোল প্রাপ্য ছিল। তবে ফুটবল প্রাপ্যতার খেলা নয়।’


যোগ করা সময়ে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এটা হতাশা বাড়িয়েছে আরও। তবে এখনই হাল ছাড়ছেন না আরবেলোয়া, ‘৩৬ পয়েন্টের খেলা বাকি এখনো (১২ ম্যাচে)। আমাদের লক্ষ্য সবগুলো পয়েন্টই পাওয়া।’

ফুটবলজয়
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise