প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হকি

পঞ্চম স্থানে থেকে এশিয়ান গেমস বাছাই শেষ করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৫:২৯
পঞ্চম স্থানে থেকে এশিয়ান গেমস বাছাই শেষ করল বাংলাদেশ

ছবি: এশিয়ান হকি ফেডারেশন

এশিয়ান গেমসের টিকিট আগেই পকেটে পুরেছিল বাংলাদেশ। নিজেদের শক্তিমত্তা জানান দিয়ে বাছাইপর্ব শেষের অপেক্ষা ছিল। শুক্রবার বাছাইপর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ ব্যবধানে হারিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে লাল-সবুজের দল। আশরাফুল ইসলামের জোড়া গোল আর মেহরাব হোসেনের জয়সূচক গোলে শেষটা হলো স্বস্তির।

বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। আজ ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। তবে প্রথম কোয়ার্টারেই ওয়ে চেং জির গোলে সমতায় ফেরে তাইপে।

দ্বিতীয় কোয়ার্টারে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-১ করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে লো হাউ-কাইয়ের গোলে তাইপে আবারও ২-২ সমতা ফেরালে ম্যাচ কিছুটা কঠিন হয়ে পড়ে। তবে ৩৮ মিনিটে মেহরাব হোসেনের এক দুর্দান্ত ফিল্ড গোল জয় নিশ্চিত করে দেয় বাংলাদেশের। শেষ বাঁশি বাজা পর্যন্ত এই লিড ধরে রাখতে সক্ষম হয় রক্ষণভাগ।

বাছাইপর্বের এই পথ চলা বাংলাদেশের জন্য খুব একটা মসৃণ ছিল না। শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হার এবং উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ের পর মূল পর্বে যাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে গত ম্যাচে হংকংয়ের বিপক্ষে টাইব্রেকারের রোমাঞ্চকর জয় দলের ভাগ্য বদলে দেয়। এশিয়ান গেমস হকিতে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ। এর আগে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই ছিল দলের সেরা অর্জন।

হকিএশিয়ান গেমস হকি বাছাইপর্বএশিয়ান গেমস হকি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise