একদিকে চিকিৎসার অভাবে মেঝেতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী, অন্যদিকে মাত্র কয়েক গজ দূরেই পাঁচ কোটি টাকায নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ভবন পড়ে আছে অবহেলায়। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই বৈপরীত্য এখন এলাকাবাসীর কাছে এক ‘ক্রুর রসিকতা’। আধুনিক লিফট, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আ...