প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা নিরাপদ নয়: ব্রিটিশ এমপি

যুক্তরাজ্য প্রতিনিধিপ্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২১:৫৬
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা নিরাপদ নয়: ব্রিটিশ এমপি

স্যার এড ডেভি

‘দেশের পরমাণু অস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা এখন আর নিরাপদ নয়’, এমনটাই বলছিলেন ব্রিটিশ সাংসদ ও লিবারেল ডেমোক্র‍্যাট নেতা স্যার এড ডেভি। রবিবার ইয়র্ক শহরে দলের বসন্তকালীন সম্মেলনে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ স্বনির্ভর করার আহ্বান তার কণ্ঠে।

যুক্তরাজ্যের পরমাণু অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ দেশটির হাতে থাকলেও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে নির্ভর করতে হয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর। বিশেষ করে ট্রাইডেন্ট নিউক্লিয়ার মিসাইল সিস্টেম সরবরাহ ও রক্ষণাবেক্ষণের কাজ।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডেভি মন্তব্য করেন, ‘ট্রাম্প দেখিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওপর আগের মতো নির্ভর করা যায় না। আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ওভাল অফিসে বসা ব্যক্তির সকালের মেজাজের ওপর নির্ভর করতে পারে না।’

‘ব্রিটেনের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বাস্তবিক অর্থেই পুরোপুরি আমাদের হতে হবে। ট্রাম্প বা ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল নয়’, দলীয় প্রতিনিধিদের সতর্ক করেন তিনি।

ডেভির ভাষ্য, আগামী দুই দশক ট্রাইডেন্ট ব্যবস্থার পরিবর্তে নতুন ব্যবস্থা আনার প্রস্তুতির সময়। এখন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আগামী দুই দশকে প্রয়োজনীয় বিপুল বিনিয়োগ যুক্তরাজ্যেই করা হয়। ব্রিটেনে বিশ্বের সেরা বিজ্ঞানী, প্রকৌশলী ও নির্মাতারা আছেন। তাই আমাদের উচিত এখানেই একটি সত্যিকারের স্বনির্ভর পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।

এতে দেশের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হবে উল্লেখ করে লিবারেল ডেমোক্র‍্যাট নেতা আশাবাদ ব্যক্ত করেন, ‘আমরা ব্রিটিশ বিজ্ঞান ও উৎপাদনে বিনিয়োগ করব। আমাদের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করব এবং এমন একটি পূর্ণ স্বাধীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব যার ওপর আমরা নির্ভর করতে পারব। হোয়াইট হাউসে যে-ই থাকুক না কেন।’

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর বিশ্বে পারমাণবিক অস্ত্র তৈরি করা তৃতীয় দেশ যুক্তরাজ্য। শুরুতে এসব অস্ত্র বহন করত রয়্যাল এয়ার ফোর্সের বিমান। তবে ষাটের দশক থেকে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি বিনিময় চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বহর পরিচালনা করছে। এসব সাবমেরিন সব সময় সমুদ্রে টহলে থাকে।

ইউরোপের পারমাণবিক অস্ত্রধারী আরেকটি দেশ ফ্রান্স, যারা সম্পূর্ণ স্বনির্ভর একটি প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে। লিবারেল ডেমোক্র্যাটরা বলছে, ফ্রান্সের উদাহরণই প্রমাণ করে ব্রিটেনের পক্ষেও নিজস্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সত্তরের দশকে ফ্রান্সের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যয় বর্তমান মূল্যে প্রায় ২০ বিলিয়ন পাউন্ড ছিল বলে ধারণা করা হয়। দলটির মতে, এমন ব্যয় দুই দশকে ধাপে ধাপে বহন করা সম্ভব। ডেভি দুটি ধাপে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন।

‘বর্তমান প্রতিরোধ ব্যবস্থা দেশের নিরাপত্তার সবচেয়ে বড় নিশ্চয়তা। আমাদের স্বাধীন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা প্রতিদিন, প্রতিমুহূর্তে আমাদের সুরক্ষা দিচ্ছে এবং এটি আমাদের জাতীয় নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তা’,
ডেভির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

তবে প্রবীণ নেতা ডেভির মতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অনিশ্চয়তা থাকায় ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। তার দাবি, ভ্লাদিমির পুতিনের হাতে যখন পাঁচ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড আছে তখন বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

যুক্তরাষ্ট্রইউরোপযুক্তরাজ্য
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise