প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

যুক্তরাজ্যে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে হামলা, প্যালেস্টাইন অ্যাকশনের চার কর্মী দোষী সাব্যস্ত

যুক্তরাজ্য প্রতিনিধিপ্রকাশ: ০৭ মে ২০২৬, ০০:৫৫
যুক্তরাজ্যে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে হামলা, প্যালেস্টাইন অ্যাকশনের চার কর্মী দোষী সাব্যস্ত

সংগৃহীত ছবি

ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ইউকের একটি স্থাপনায় ঢুকে ভাঙচুরের ঘটনায় চার ব্রিটিশ ফিলিস্তিনপন্থী কর্মীকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাজ্যের একটি আদালত। একই মামলায় খালাস পেয়েছেন আরও দুজন।

মঙ্গলবার লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে দেওয়া হয় এই আদেশ। সাজাপ্রাপ্ত চার জন হলেন, শার্লট হেড (৩০), স্যামুয়েল কর্নার (২৩), লিওনা কামিও (৩০) ও ফাতেমা জয়নব রাজওয়ানি (২১। খালাসপ্রাপ্ত দুজন হলেন জো রজার্স (২২) ও জর্ডান ডেভলিন (৩১)।

প্রসিকিউটরদের ভাষ্য, ছয়জনই প্যালেস্টাইন অ্যাকশনের সদস্য। ২০২৪ সালের আগস্টে ব্রিস্টলের ফিলটনে এলবিটের গবেষণা ও উন্নয়ন স্থাপনায় এক অভিযানে প্রায় ১০ লাখ পাউন্ডের ক্ষতি করেছে তারা। ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রায় ১০ মাস পর।

অভিযানের সময় হাতুড়ি দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে আঘাতের অভিযোগে গুরুতর শারীরিক ক্ষতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে স্যামুয়েল কর্নারকে।

বিচারে ছয় আসামিই স্বীকার করেছেন, স্থাপনাটির ভেতরে ইসরায়েলি সামরিক ড্রোন ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছিলেন তারা।

তাদের আইনজীবীদের ভাষ্য, ‘ফিলিস্তিনে জীবন বাঁচাতে’ এ কাজ করেছিলেন তারা। এক বিবৃতিতে আরও বলেছেন, ইতোমধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগগুলো থেকে রেহাই পেয়েছেন আসামিরা। মাথা উঁচু করেই এই বিচারের মুখোমুখি হয়েছেন তারা। রায় যা-ই হোক না কেন, ইসরায়েলি সামরিক ড্রোন ধ্বংসে নেওয়া তাদের পদক্ষেপ সম্ভবত মানুষের জীবন বাঁচিয়েছে ফিলিস্তিনে, এই বিশ্বাস নিয়েই আদালতে এসেছেন তারা।

এর আগে আরেক বিচারে গুরুতর চুরির অভিযোগ থেকে খালাস পান ছয়জনই। তবে তখন ভাঙচুরের অভিযোগে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জুরি। পরে তাদের বিরুদ্ধে সহিংস বিশৃঙ্খলার অভিযোগও প্রত্যাহার করেন প্রসিকিউটররা।

প্রসঙ্গত, দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমানঘাঁটিতে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা প্রবেশের কয়েক দিন পর গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসবিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ করে। পরে এ নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করেন লন্ডনের হাইকোর্ট। তবে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষিদ্ধই থাকছে সংগঠনটি।

এলবিট সিস্টেমসের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটির কর্মী প্রায় ২০ হাজার এবং বার্ষিক আয় প্রায় ২০০ কোটি ডলার।

যুক্তরাজ্যপ্যালেস্টাইন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise