প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ

সংস্কারপন্থি শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার করল ইরান

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২
সংস্কারপন্থি শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার করল ইরান

প্রতীকী ছবি

জানুয়ারিতে হওয়া তীব্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করেছে ইরানের কর্তৃপক্ষ।

ইরানি গণমাধ্যমের তথ্যমতে, রোববার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনই পরিচিত সংস্কারপন্থী রাজনীতিক।

তারা হলেন—ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য এব্রাহিম আসগরজাদেহ। চতুর্থ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

তাদের বিরুদ্ধে সম্প্রতি হওয়া সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ‘দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভেঙে দেওয়ার চেষ্টা’ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘স্বার্থে কাজ করার’ অভিযোগ আনা হয়েছে।

ইরানের বিচার বিভাগ সরকারি মিজান সংবাদ সংস্থাকে জানিয়েছে, অভিযুক্তরা এমন এক সময়ে ‘রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ব্যাপক কর্মকাণ্ড সংগঠিত ও নেতৃত্ব দিয়েছেন’ যখন দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘সামরিক হুমকির’ মুখে ছিল।

সংস্থাটি আরও জানায়, তারা রাস্তায় থাকা ‘সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে’।

ইরানের রিফর্ম ফ্রন্ট এক্স-এ দেওয়া বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আজার মানসুরিকে বিচারিক আদেশ দেখিয়ে তার বাড়ির দরজা থেকেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সদস্যরা গ্রেপ্তার করে।

এতে আরও বলা হয়, আইআরজিসি রিফর্ম ফ্রন্টের আরও কয়েকজন শীর্ষ নেতাকে তলব করেছে, যার মধ্যে রয়েছেন সংগঠনের উপ-চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সাধারণ সম্পাদক বদরাল সাদাত মফিদি।

এই গ্রেপ্তারগুলো এমন এক সময়ে ঘটল, যখন জানুয়ারির সহিংসতায় হাজার হাজার ইরানির মৃত্যুকে ঘিরে দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এই বিক্ষোভের সূচনা হয় রাজধানী তেহরানে, ক্রমাবনতিশীল অর্থনৈতিক সংকটের প্রতিবাদে। পরে তা দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

সূত্র: আলজাজিরা

ইরানযুক্তরাষ্ট্রবিক্ষোভইসরায়েলআন্দোলনরাজনীতিবিদসংস্কারপন্থিহত্যাদমন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise