প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

জুয়ার বিজ্ঞাপন ঠেকাতে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্কপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৪:২৮
জুয়ার বিজ্ঞাপন ঠেকাতে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের জনচাপের মুখে অবশেষে জুয়াসংক্রান্ত বিজ্ঞাপন নিয়ন্ত্রণে নতুন সংস্কার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। তবে এই পদক্ষেপে বিজ্ঞাপনের সময়, স্থান ও অংশগ্রহণকারীদের ওপর নানা সীমাবদ্ধতা আরোপ করা হলেও পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যদিও সেই প্রস্তাবের পক্ষে ছিল রাজনৈতিক দলগুলোর একটি অংশ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সমর্থন।

সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল শক্তিশালী জুয়া সংস্থা, গণমাধ্যম প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলো। কারণ তারা রাজস্ব আয়ে বড় ধাক্কার আশঙ্কা করছিল।

উল্লেখ্য, মাথাপিছু হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ জুয়ায় হারায় অস্ট্রেলিয়ার নাগরিকরা। ইতালি, বেলজিয়াম ও স্পেনের মতো অনেক দেশ জুয়ার বিজ্ঞাপনে সম্পূর্ণ বা প্রায়-সম্পূর্ণ নিষেধাজ্ঞা চালু করেছে। অস্ট্রেলিয়াতেও একটি সংসদীয় কমিটি তিন বছর আগে একই ধরনের কঠোর পদক্ষেপের সুপারিশ করেছিল।

আজ বৃহস্পতিবার ন্যাশনাল প্রেসক্লাবে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ বলেছেন, এই প্যাকেজের মাধ্যমে তার সরকার ‘সঠিক ভারসাম্য’ রক্ষা করেছে। প্রাপ্তবয়স্করা যদি চান তাহলে জুয়া খেলতে পারেন। কিন্তু আমাদের শিশুরা যেন তারা যেদিকেই তাকায় সেদিকেই বাজির বিজ্ঞাপন না দেখে, সেটা নিশ্চিত করতে হবে।’

নতুন নীতিমালা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে—

  • সকাল ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় টিভিতে সর্বোচ্চ তিনটি জুয়া বিজ্ঞাপন প্রচার করা যাবে
  • একই সময়ের মধ্যে সরাসরি সম্প্রচারিত খেলাধুলায় জুয়া বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে
  • স্কুলে যাওয়া-আসার সময় রেডিওতে জুয়া বিজ্ঞাপন প্রচার বন্ধ থাকবে
  • জুয়া বিজ্ঞাপনে কোনো সেলিব্রিটি বা ক্রীড়াবিদ অংশ নিতে পারবেন না
  • অনলাইন প্ল্যাটফর্মে লগইন ছাড়া, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য জুয়া বিজ্ঞাপন নিষিদ্ধ থাকবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য অপ্ট-আউটের সুযোগ রাখতে হবে
  • ক্রীড়া ভেন্যু ও খেলোয়াড়দের পোশাকে জুয়া বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে

এছাড়া অবৈধ বিদেশি জুয়া ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কেনোসহ কিছু অনলাইন জুয়ার ধরন নিষিদ্ধ করা হবে।
তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জুয়া শিল্প সংশ্লিষ্টরা। জুয়া সংস্থাগুলোর শীর্ষ সংগঠন রেসপনসিবল ওয়াজেরিং অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, নতুন পদক্ষেপ ‘অতিমাত্রায় কঠোর’ এবং ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী কাই ক্যান্টওয়েল সতর্ক করে বলেন, আজ জুয়া বিজ্ঞাপন, কাল হয়তো অ্যালকোহল বা ফাস্টফুড—এভাবে একের পর এক খাতে নিয়ন্ত্রণ আসতে পারে।

তিনি অভিযোগ করেন, সরকার এই খাতকে অন্ধ করে দিয়েছে। অথচ এই খাতে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত এবং এটি খেলাধুলা, দৌড় ও সম্প্রচার শিল্পে জরুরি অর্থায়ন দেয়।

অস্ট্রেলিয়ার বৃহত্তম জুয়া সংস্থাগুলোর একটি স্পোর্টসবেটের মুখপাত্র বলেছেন, অতিরিক্ত কঠোর বিধিনিষেধের ফলে মানুষ অবৈধ বিদেশি জুয়ার সাইটের দিকে ঝুঁকতে পারে, যা আরও ঝুঁকিপূর্ণ। জুয়ার বিজ্ঞাপনে সমাজের পরিবর্তিত মনোভাব স্পোর্টসবেট স্বীকার করে এবং ইতোিমধ্যে সক্রিয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, পরিবর্তনের পক্ষে যারা প্রচারণা চালাচ্ছেন, তারাও অসন্তুষ্ট। তারা মনে করছেন, প্রস্তাবিত পরিবর্তন যথেষ্ট নয়। জুয়া সংস্কার আন্দোলনের নেতা টিম কস্টেলো বলেছেন, কল্পনা করুন এক ঘণ্টায় তিনটি সিগারেটের বিজ্ঞাপন। অস্ট্রেলিয়ার শিশুদের সুরক্ষায় সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানান।
তিনি অ্যালায়েন্স ফর গ্যাম্বলিং রিফর্ম অনলাইন ও সম্প্রচার প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপনের সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং একটি জাতীয় শিল্প নিয়ন্ত্রক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।

একইভাবে অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জুলিয়ান রেইট জানান, আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হয় না। তার মতে, পূর্ণ নিষেধাজ্ঞা ছাড়া সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের জুয়া বিজ্ঞাপনের প্রভাব থেকে রক্ষা করা সম্ভব নয়।

সূত্র: বিবিসি

অস্ট্রেলিয়াজুয়াজুয়ার বিজ্ঞাপন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise