প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

কঙ্গোর পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩১
কঙ্গোর পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত

এডিএফ বিদ্রোহীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে কঙ্গোর সামরিক বাহিনী। ফাইল ছবি

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) বিদ্রোহীরা অন্তত ৪৩ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) বার্তা সংস্থা এপির বরাতে এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কঙ্গোর সামরিক বাহিনী বিবৃতিতে স্বীকার করেছে, হামলায় ৪৩ জন গ্রামবাসী নিহত হন।

অন্যদিকে স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা অন্তত ৫৬ জন, বেশ কয়েকজন নিখোঁজ এবং অন্তত দুজনকে জিম্মি করা হয়েছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি স্যামুয়েল বানাপিয়া ফোনে নিশ্চিত করেছেন, এডিএফ যোদ্ধারা গত বুধবার রাতে বাফওয়াকোয়া গ্রামে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। তারা গ্রামের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

উগান্ডার এই জঙ্গিগোষ্ঠীটি দুদেশের সীমান্তবর্তী অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করে।

দেশটির পূর্বাঞ্চলে অন্য বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি কঙ্গোর সেনাবাহিনী এডিএফকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে।

কঙ্গোর পূর্বাঞ্চলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস নগোঙ্গো ফোনে এপিকে বলেছেন, এডিএফ সেনাবাহিনী এবং এর সব সহযোগীদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে। এ কারণেই তারা এমনভাবে জনগণের ওপর হামলা চালায় যা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করে।

কঙ্গোতে এডিএফ যোদ্ধাদের সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য নেই। এই অঞ্চলে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা নিয়মিত বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়।

গোষ্ঠীটির প্রতিষ্ঠা ১৯৯০-এর দশকের শেষের দিকে উগান্ডায় এবং ২০১৯ সালে এটি ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত হয়।

কঙ্গোর জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম এবং তাদের অধিকাংশই পূর্বাঞ্চলে বাস করেন।

সাম্প্রতিক বছরগুলোতে উগান্ডার সীমান্তবর্তী এলাকায় এডিএফের হামলা বেড়ে গেছে। পূর্ব কঙ্গোর প্রধান শহর গোমা ও পার্শ্ববর্তী ইতুরি প্রদেশেও হামলার ঘটনা ঘটছে। গত বছর এডিএফ একটি পার্শ্ববর্তী এলাকায় ৬৬ জনকে হত্যা এবং আরও কয়েকজনকে অপহরণ করে।

ডিআর কঙ্গোনিহতহামলাবিদ্রোহী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise