প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২
বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে

ফিলিপাইনের সাবেক মেয়র ও প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ছবি : সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড ঘটানোর দায়ে ফিলিপাইনের সাবেক মেয়র ও প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিচারকরা।

তিন বিচারকের প্যানেল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দেন, ক্ষমতায় থাকার সময় তিনি বহু প্রাণ নেওয়া মাদকবিরোধী অভিযানের তত্ত্বাবধান করেছিলেন। রদ্রিগো দুতার্তে প্রথমে দক্ষিণ ফিলিপাইনের শহর দাভাও-এর মেয়র ছিলেন। পরে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিচারকদের ভাষ্য, সাবেক এ নেতার বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় কয়েক হাজার হত্যাকাণ্ডের দায় ছিলেন বলে বিশ্বাস করার যথেষ্ট প্রমাণ রয়েছে।

গত বছর ফিলিপাইনে গ্রেপ্তার হন রদ্রিগো দুতার্তে। পরে তাকে হেগে নিয়ে যাওয়া হয়, যেখানে আন্তর্জাতিক আদালত অবস্থিত। যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

৫০ পৃষ্ঠার রায়ে বিচারকরা বলেছেন, ৮১ বছর বয়সী দুতার্তে মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্তদের বিরুদ্ধে এমন একটি নীতি তৈরি, প্রচার ও বাস্তবায়ন করেছিলেন, যা যথেষ্ট প্রমাণ ছাড়াই হত্যাকাণ্ড ঘটাতে সহায়ক ছিল।

ফিলিপাইনের সরকারি আইনজীবীদের মতে, ২০১১ সাল থেকে দুতার্তের নির্দেশে পুলিশ ও ভাড়াটে খুনি দলের সদস্যরা অর্থের লোভে অথবা নিজেরা লক্ষ্যবস্তু হওয়া এড়ানোর জন্য কয়েক হাজার হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ফেব্রুয়ারিতে অভিযোগ গঠনের সময় শুনানিতে সহকারী প্রসিকিউটর মামে মান্দিয়ায়ে নিয়াং আদালতে দাবি করেন, ওই সময় কারও কারও কাছে হত্যা এক বিকৃত প্রতিযোগিতার পর্যায়ে পৌঁছে গিয়েছিল।

দুতার্তের ক্ষমতায় থাকার সময় হত্যার সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান রয়েছে। ফিলিপিনো পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬,০০০-এর বেশি, আবার মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই সংখ্যা ৩০,০০০ পর্যন্ত হতে পারে।

বুধবার এক বিবৃতিতে প্রসিকিউটররা বলেছেন, জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টায় এই সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিচার শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

রায় পড়ার সময় আদালতে উপস্থিত ছিলেন না দুতার্তে। তিনি অবশ্য কোনো শুনানিতেই উপস্থিত হননি।

ফিলিপাইনে নৃশংস মাদকবিরোধী অভিযানে নিহতদের পরিবারগুলো এই সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করেছে। তাদের ভাষ্য, এটি তাদের ন্যায়বিচারের আরও কাছে নিয়ে যাবে এবং তাদের জীবনের একটি মর্মান্তিক অধ্যায়ের সমাপ্তি ঘটাবে।

মানবাধিকার সংগঠনগুলোও এই সিদ্ধান্তের প্রশংসা করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র আন্তর্জাতিক বিচার বিষয়ক পরামর্শদাতা মারিয়া এলেনা ভিগনোলি বলেছেন, ‘দুতার্তের বিচার একটি জোরালো বার্তা দেবে যে, গুরুতর অপরাধের জন্য দায়ী কেউই আইনের ঊর্ধ্বে নয়, তা ফিলিপাইনেই হোক বা অন্য কোথাও, এবং শেষ পর্যন্ত ন্যায়বিচার তাদের নাগাল পাবেই।’

ফিলিপাইনপ্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise