আগামীর সময়

নেপালে ছাত্র রাজনীতি বিলুপ্তের সিদ্ধান্ত বালেন্দ্র সরকারের

নেপালে ছাত্র রাজনীতি বিলুপ্তের সিদ্ধান্ত বালেন্দ্র সরকারের

সংগৃহীত ছবি

নেপালে আগামী ৬০ দিনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া ১০০ দফা প্রশাসনিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে জেন-জি সমর্থিত বালেন্দ্র শাহর সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপকে শিক্ষার মান অবনতির জন্য দায়ী করা হয়ে আসছে—এটি নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত।

পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে দলীয় ছাত্রসংগঠনগুলোর কাঠামো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে ৯০ দিনের মধ্যে ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যাতে শিক্ষার্থীদের মতামত আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষভাবে প্রতিফলিত হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাজনৈতিক প্রভাব যাতে শিক্ষার মূল লক্ষ্যকে ছাপিয়ে না যায় এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করাই এই সংস্কারের লক্ষ্য।

    শেয়ার করুন: