প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়াচ্ছে ইরান যুদ্ধ

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৩
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়াচ্ছে ইরান যুদ্ধ

সপ্তাহখানেক আগেও সিডনির অনলাইন বাজার অ্যামেজিং ইভিতে প্রতি দুই মাসে বড়জোর একটি ব্যবহৃত ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বিক্রি করতেন রস্কো জুয়েল। কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর আমূল বদলে গেছে চিত্রটা।

এখন প্রতি দুই সপ্তাহেই একটি করে গাড়ি বিক্রি করছেন তিনি। জুয়েল জানান, ২০ থেকে ৫০ হাজার ডলারের মধ্যে এখন সেকেন্ড হ্যান্ড ইভি পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। চাহিদা বাড়ায় দামও বেড়ে গেছে ১০ থেকে ২০ শতাংশ।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বিশ্ব জুড়ে জ্বালানি তেলের বাজারে তৈরি করেছে অস্থিরতা। পেট্রল ও ডিজেলের আকাশচুম্বী দামের হাত থেকে বাঁচতে এখন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ির দিকে।

আরও পড়ুন

ঢাকায় দেখা মিললো বিশ্বের প্রথম গাড়ির!

২৬ এপ্রিল ২০২৬

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্ব জুড়ে ইলেকট্রিক ভেহিক্যালের এই অভাবনীয় জোয়ারের চিত্র।

২০২৫ সালে মন্দা ভাব থাকার পর চলতি বছরে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনে ইভি বিক্রিতে দেখা গেছে বড় লাফ।

চীন অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশনের মতে, মার্চ মাসে দেশটিতে ইভি বিক্রি আগের মাসের তুলনায় বেড়েছে ৮২.৬ শতাংশ। যুক্তরাষ্ট্রেও গত মাসে বিক্রি হয়েছে ৮২ হাজার ইউনিটের বেশি।

ভিয়েতনামের স্থানীয় ব্র্যান্ড ভিনফাস্ট জানিয়েছে, তাদের বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে ১২৭ শতাংশ।

ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশেও চিত্রটা একই। জাপানে ইভি বিক্রি গত বছরের তুলনায় বেড়ছে প্রায় তিন গুণ। আর দক্ষিণ কোরিয়ায় এই হার ১৭২ শতাংশ। ফ্রান্সে টেসলা গাড়ির নিবন্ধন বেড়েছে তিন গুণ। নরওয়ে, সুইডেন ও ডেনমার্কেও দেখা গেছে একই চিত্র।

আরও পড়ুন

পর্তুগালে ঘণ্টায় ৩০ কিমি গতিতে চলবে গাড়ি

২৩ এপ্রিল ২০২৬

জ্বালানিবিষয়ক থিঙ্কট্যাঙ্ক এম্বারের বিশ্লেষক ইউয়ান গ্রাহাম বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দক্ষিণ-পূর্ব এশিয়াসহ উদীয়মান বাজারগুলোতে বাড়িয়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির প্রবণতা, যা ইউক্রেন যুদ্ধের মতো অতীতের জ্বালানি সংকটের কারণে তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ার কথাই ধরা যাক। দেশটি প্রচুর কয়লা ও গ্যাস রপ্তানি করলেও তাদের প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশই আমদানি করতে হয়। গত মাসে অস্ট্রেলীয় সরকার জানিয়েছিল, তাদের হাতে মাত্র এক মাসের জ্বালানি মজুদ রয়েছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। মেলবোর্নের ইভলভ মোটরসের অপারেশন ম্যানেজার কেভিন আলবেরিকা বলেন, আমার এক কর্মী গত শনিবার এক দিনেই সাতটি টেসলা বিক্রি করেছেন।

‘একসময় আমাদের স্টকে ১০০টি টেসলা ছিল, এখন প্রায় খালি। আমি নতুন গাড়ি খুঁজছি; কিন্তু বাজারে গাড়ি পাওয়া কঠিন হয়ে পড়েছে’, যোগ করেন তিনি।

মেলবোর্নের ২৭ বছর বয়সী সরকারি চাকরিজীবী জ্যারেড ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে একটি বৈদ্যুতিক গাড়ি কিনেছিলেন।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে জ্যারেড বলেছেন, ‘এর খরচ দেখে আমি নিজেই অবাক। বাসায় মাত্র ৬ ডলার ৬০ সেন্ট খরচ করে আমি পুরো গাড়ি চার্জ করতে পেরেছি। সাধারণ তেলের গাড়ির তুলনায় এটি অভাবনীয় সাশ্রয়ী।’

অস্ট্রেলিয়াঅর্থনীতিগাড়িবৈদ্যুতিক গাড়ি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise