প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

যুক্তরাজ্যে চলছে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ

যুক্তরাজ্য প্রতিনিধিপ্রকাশ: ০৭ মে ২০২৬, ২১:৩০
যুক্তরাজ্যে চলছে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ

স্থানীয় নির্বাচনে ভোট দিতে বৃহস্পতিবার সকালে সস্ত্রীক কেন্দ্রীয় লন্ডনের একটি ভোটকেন্দ্রে প্রবেশ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ২০২৪ সালে ভূমিধস জয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এটিকে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ১০টা পর্যন্ত। স্কটল্যান্ড ও ওয়েলসের ভোটাররা তাদের নিজ নিজ পার্লামেন্টের সব আসনে প্রতিনিধি বেছে নিচ্ছেন। আর ইংল্যান্ডে ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষের প্রায় ৫ হাজার কাউন্সিল আসন এবং ৬টি মেয়র পদে ভোট হচ্ছে।

স্থানীয় নির্বাচনে সাধারণত আবর্জনা সংগ্রহ, দেয়াললিখন বা সড়কের খানাখন্দের মতো বিষয় প্রাধান্য পায়। তবে আজ বৃহস্পতিবারের ভোটকে প্রধানমন্ত্রীর ওপর গণরায় হিসেবে তুলে ধরেছেন স্টারমারের বিরোধীরা।

ইংল্যান্ডে প্রায় ২ হাজার ৫০০ কাউন্সিল আসন ধরে রাখতে লড়ছে ক্ষমতাসীন লেবার পার্টি। বড় ধরনের পরাজয় হলে ডাউনিং স্ট্রিটে প্রবেশের দুই বছরেরও কম সময়ের মধ্যে স্টারমারকে সরাতে দলীয় এমপিদের চাপ নতুন করে বাড়তে পারে।

তাৎক্ষণিকভাবে টিকে গেলেও অনেক বিশ্লেষক মনে করেন, ২০২৯ সালের মধ্যে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি লেবারকে নেতৃত্ব দেবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর একের পর এক ভুল পদক্ষেপে স্টারমারের জনপ্রিয়তা কমেছে। তার সরকার প্রতিশ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে, সরকারি সেবা মেরামত করতে এবং জীবনযাত্রার ব্যয় সংকট কমাতে হিমশিম খাচ্ছে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে যুক্ত জ্বালানির মূল্যবৃদ্ধি এই সংকট আরও বাড়িয়েছে।

জরিপ সংস্থা মোর ইন কমনের লুক ট্রাইল বলেছেন, এই নির্বাচন দীর্ঘদিন ধরে লেবার ও কনজারভেটিভদের দখলে থাকা ‘প্রচলিত দুদলের ব্যবস্থার সম্পূর্ণ ভাঙন’ ঘটাতে পারে।

নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী রিফর্ম ইউকে উত্তর ইংল্যান্ডে লেবারের পুরনো ‘শ্রমজীবী ঘাঁটি’ এবং লন্ডনের প্রান্তিক এলাকায় অগ্রগতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলটি অভিবাসনবিরোধী বার্তা নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে। অন্যদিকে গ্রিন পার্টি শহরাঞ্চল ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এলাকাগুলোতে কয়েকশ আসন জিততে পারে।

প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিও আসন হারাতে পারে, আর মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটরা কিছু আসনে সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের আগে শেষ বার্তায় স্টারমার কনজারভেটিভদের নাম উল্লেখ করেননি। বরং ভোটকে তিনি লেবারের অধীনে ‘অগ্রগতি ও ভালো ভবিষ্যৎ’ এবং রিফর্মের ‘ক্ষোভ ও বিভাজন’ কিংবা গ্রিনদের ‘ফাঁকা প্রতিশ্রুতির’ মধ্যে বেছে নেওয়ার সুযোগ হিসেবে তুলে ধরেন।

নির্বাচনের আগের দিন ফারাজ বলেছেন, রিফর্ম ভালো ফল করলে স্টারমার ‘গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যে বিদায়’ নেবেন।

স্কটল্যান্ড ও ওয়েলসেও অগ্রগতি চায় রিফর্ম। তবে এডিনবরায় স্কটিশ ন্যাশনাল পার্টি এবং কার্ডিফে মধ্য-বামপন্থী দল প্লেইড কামরি বড় শক্তি হিসেবেই থাকার সম্ভাবনা রয়েছে।

এই ভোটের কিছু ফল স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাতেই আসতে পারে। তবে বেশির ভাগ ফল শুক্রবার বিকালের দিকে ঘোষণা হওয়ার কথা রয়েছে৷

যুক্তরাজ্যকিয়ার স্টারমারস্থানীয় নির্বাচন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise