প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ম্যান্ডেলসনকাণ্ডে আবারও চাপে স্টারমার, উঠছে পদত্যাগের দাবি

যুক্তরাজ্য প্রতিনিধিপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২১:৩৬
ম্যান্ডেলসনকাণ্ডে আবারও চাপে স্টারমার, উঠছে পদত্যাগের দাবি

সংগৃহীত ছবি

বিতর্কিত রাজনীতিক পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ এবং তার নিরাপত্তা যাচাই–সংক্রান্ত তথ্য গোপন রাখা বা উপেক্ষার অভিযোগে আবারও চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিরোধীদের অভিযোগ সংসদকে বিভ্রান্ত করেছেন তিনি। উঠেছে তার পদত্যাগের দাবিও।

২০২৪ সালের নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় আসা স্টারমার এখন তার সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে নতুন প্রশ্নের মুখে। ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন এবং স্কটল্যান্ড ও ওয়েলসের আঞ্চলিক ভোটের মাত্র তিন সপ্তাহ আগে এই বিতর্ক সামনে এলো। ক্ষমতাসীন লেবার পার্টির সামনে এখন বড় ধাক্কার আশঙ্কা।

লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা পিটার ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর থেকেই ছিল বিতর্ক। দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা বাড়ে। পরে নিরাপত্তা যাচাইয়ে তিনি উত্তীর্ণ হননি। এ তথ্য সামনে এলে তৈরি হয় নতুন সংকট।

ব্রিটিশ সরকারের দাবি, এই তথ্য প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীকে এ সপ্তাহের আগে জানানো হয়নি। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা অলি রবিন্সকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ডাউনিং স্ট্রিটের এই ব্যাখ্যা নিয়েই প্রশ্ন উঠেছে— স্টারমার সত্যিই কিছু জানতেন না, নাকি সংসদকে ভুল তথ্য দিয়েছেন।

জ্যেষ্ঠ মন্ত্রী ড্যারেন জোন্সের ভাষ্য, ভেটিংয়ে ব্যর্থতার বিষয়টি জানানো না হওয়ায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। তবে এতে স্টারমারের নেতৃত্ব সরাসরি হুমকির মুখে পড়েনি। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা তথ্য যথাসময়ে মন্ত্রীদের জানায়নি। তাতে সরকার ও প্রধানমন্ত্রীর অবস্থান হয়েছে দুর্বল। পুরো ঘটনাকে রাষ্ট্রীয় ব্যর্থতা বলেই বর্ণনা করেছেন ড্যারেন জোন্স।

ম্যান্ডেলসনকে নিয়োগের সময় স্টারমার সংসদ সদস্যদের আশ্বস্ত করেছিলেন, তিনি নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ। কোনো ‘রেড ফ্ল্যাগ’ নেই তার। এই অবস্থান এখন তার জন্য বড় রাজনৈতিক ঝুঁকি।

গত বছরের জানুয়ারিতে পররাষ্ট্র দপ্তরের এক চিঠিতে ম্যান্ডেলসনকে জানানো হয়েছিল, তার নিরাপত্তা অনুমোদন ২০৩০ সাল পর্যন্ত বৈধ। কিন্তু পরে নতুন অনুসন্ধানে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা গোপনে তার বিষয়ে তদন্ত চালিয়ে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। তবে সেই সুপারিশ উপেক্ষা করেই নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে বলে অভিযোগ।

মার্কিন কংগ্রেসের একটি কমিটির প্রকাশিত নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্কের নতুন তথ্য সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল। ২০০৯ সালের জুনে কারাগারে থাকা অবস্থায় এপস্টেইনের বাড়িতেও ছিলেন ম্যান্ডেলসন।

সরকারি নথি ফাঁসের অভিযোগেও ম্যান্ডেলসন এখন পুলিশের তদন্তের মুখে। ২০০৮ সালে ব্রিটেনের আর্থিক সংকটের সময় তিনি মন্ত্রী থাকাকালে সংবেদনশীল নথি এপস্টেইনের কাছে ফাঁস করেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করে জামিনে ছেড়ে দেওয়া হয়। এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি। তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যকিয়ার স্টারমারম্যান্ডেলসন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise