যুদ্ধের লাভ ঘরে তুলছে শেল
আলজাজিরা

শেলের মালিকানাধীন একটি পেট্রোল পাম্প। ছবি : সংগৃহীত
চলতি বছরের প্রথম তিনমাসে নিট মুনাফা ১৯ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে।
তেল বাণিজ্যের জায়ান্ট শেল তাদের আয় বিবরণীতে জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে কর-পরবর্তী মুনাফা ৪.৭৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে জানুয়ারি-মার্চ মাসে ৫.৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সংস্থাটির প্রধান নির্বাহী (সিইও) ওয়ায়েল সাওয়ান বলেছেন, বৈশ্বিক জ্বালানি বাজার এই তিন মাসে নজিরবিহীন অস্থিরতায় ছিল। পরিচালনগত কর্মক্ষমতার ওপর আমাদের নিরলস মনোযোগের ফলেই শেল ভাল ফলাফল অর্জন করেছে।



