ইংল্যান্ডে বাড়িতে বিস্ফোরণ, নিহত ২
রয়টার্স

সংগৃহীত ছবি
ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ব্রিস্টলের একটি বাড়িতে বিস্ফোরণে নিহত হয়েছেন দুজন। স্থানীয় পুলিশ জানিয়েছে ঘটনাটির কারণকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করছে তারা।
পুলিশ এটিকে একটি বড় ঘটনা হিসেবে ঘোষণা করেছে। তবে এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে বিবেচনা করছে না তারা।
তারা আরও জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্রিস্টলের একটি বাড়ি ঘিরে তদন্ত চালানো হচ্ছে।
পুলিশ বলেছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এ মুহূর্তে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কাউকে খোঁজা হচ্ছে না।
তারা আরও যোগ করেছে, অন্য কোনো বাড়িতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।



