প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

তিন রাজ্যে পরিবর্তনের হাওয়া

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১৩:৩৮
তিন রাজ্যে পরিবর্তনের হাওয়া

পশ্চিমবঙ্গে বিজেপির মিছিল। ফাইল ছবি

ভারতের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে শুরু হয়ে ফলাফল ঘোষণা।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শুধু আসাম ও পুদুচেরি ছাড়া তিনটি বিধানসভায় ক্ষমতার পরিবর্তন হতে যাচ্ছে।

সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে। মুভিস্টার বিজয় থালাপতি রাজনীতিতে এসেই দেখিয়েছেন বড় চমক। হুইসলে মার্কায় বাজিমাত করেছেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমডিকে ধরাশায়ী করেছে তার দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত, তামিলনাড়ুর ২৩৪ আসনের প্রাথমিক ফলাফলে ১০৪টিতে এগিয়ে রয়েছে থালাপতির নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে। অন্যদিকে ক্ষমতাসীন কংগ্রেস ও বামপন্থী ডিএমডিকের জোট এগিয়ে রয়েছে মাত্র ৭১ আসনে। বিরোধী ডিএমকে, বিজেপি ও পিএমকের জোট এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৫৮টি আসনে।

দক্ষিণের আরেক রাজ্য কেরালায়ও আসতে চলেছে পরিবর্তন। প্রাথমিকভাবে জানা গেছে, মোট ১৪০ আসনের মধ্যে এখন পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে। এই জোট এগিয়ে আছে ৮৫ আসনে।

অন্যদিকে ক্ষমতাসীন বামপন্থী এলডিএফ এগিয়ে রয়েছে ৩৯ আসনে। বিজেপি এগিয়ে মাত্র ৩ আসনে।

বিশ্লেষকদের ধারণা, ১০ বছর পর ক্ষমতার পালাবদল হচ্ছে রাজ্যটিতে।

এদিকে, পশ্চিমবঙ্গেও হতে যাচ্ছে শাসনের পরিবর্তন। ইতিহাসে প্রথমবারের মতো রাজ্যটির মসনদে বসতে যাচ্ছে বিজেপি। এর মাধ্যমে অবসান হবে তৃণমূলের ১৫ বছরের শাসনের।

এনডিটিভির সরাসরি ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৪ আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৯১ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ৯৭ আসনে রয়েছে এগিয়ে।

পশ্চিমবঙ্গের পাশের আসাম রাজ্যে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন বিজেপি। মুখ্যমন্ত্রী হেমান্ত শর্মার ক্ষমতা আরও পাঁচ বছরের জন্য বাড়তে যাচ্ছে।

প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ১২৬ আসনের মধ্যে ৯৮টিতে এগিয়ে বিজেপি। অন্যদিকে, মাত্র ২৬ আসনে এগিয়ে কংগ্রেস।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬৪ আসনের ম্যাজিক ফিগার এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে বিজেপি।

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সবশেষ ফলাফলে দেখা গেছে, ৩০ আসনের মধ্যে ক্ষমতাসীন এনআর কংগ্রেস ১৫টি এগিয়ে আছে। জাতীয় কংগ্রেস, ডিএমকেসহ বিভিন্ন আঞ্চলিক দল নিয়ে গঠিত বিরোধী জোট ঘাড়ে নিশ্বাস ফেলছে। তারা এগিয়ে আছে ১২টি আসনে। অন্যদিকে, বিজেপি এগিয়ে আছে ১টি আসনে।

অঞ্চলটির মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামীর নেতৃত্বাধীন এনআর কংগ্রেস সরকার আবারও ক্ষমতায় বসতে চলেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

পশ্চিমবঙ্গ বিধানসভাকেরালা নির্বাচনআসাম রাজ্যপুদুচেরি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise