পশ্চিমবঙ্গে দুপুর ১টা পর্যন্ত পড়ল ৬২ শতাংশ ভোট

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভার ভোট। আজ সকাল ৭টা থেকে ভোট শুরু হয় রাজ্যের ১৬ জেলায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথম ধাপে ভোট হচ্ছে মোট ১৫২ আসনে। এতে ভোট দিচ্ছেন প্রায় ৩ কোটি ৬০ লাখের বেশি ভোটার।
দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে— ৬৫.৭৭ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে— ৫৮.৪৫ শতাংশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় অনেকটা বেশি।
দ্বিতীয় ও শেষ ধাপে ভোট ২৯ এপ্রিল। ভোট গণনা ও ফল প্রকাশ হবে ৪ মে।



