প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে কেন্দ্রে দীর্ঘ লাইন, শুরুর দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৯ শতাংশ

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮
পশ্চিমবঙ্গে কেন্দ্রে দীর্ঘ লাইন, শুরুর দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৯ শতাংশ

মুর্শিদাবাদের ভোটকেন্দ্রে নারীদের লাইন। ছবি: পিটিআই

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। আজ সকাল ৭টা থেকে ১৬ জেলায় ভোটগ্রহণ শুরু হয় রাজ্যটিতে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের বরাতে আনন্দবাজার পত্রিকার অনলাইনে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ।

প্রথম দুই ঘণ্টায় সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়া বিধানসভা আসনে। সেখানে ভোটের হার ২২.০৫ শতাংশ। আর সবচেয়ে কম পড়েছে কোচবিহার দক্ষিণ আসনে— ১৫.৫৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ১৯.১১ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ১৯.৮৮ শতাংশ।

বৃহস্পতিবার রাজ্যে গোটা উত্তরবঙ্গ, গোটা পশ্চিমাঞ্চল, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের ১৫২টি আসনে চলছে ভোটগ্রহণ। ভোট দেবেন প্রায় ৩ কোটি ৬০ লাখের বেশি। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। রাজ্য সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ বা ততোধিক।

বাকি আসনগুলোতে দ্বিতীয় ও শেষ ধাপে ভোট ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ হবে।

আজকে কোচবিহারে ৯, আলিপুরদুয়ারে ৫, জলপাইগুড়িতে ৭, কালিম্পঙে ১, দার্জিলিংয়ে ৫, উত্তর দিনাজপুরে ৯, দক্ষিণ দিনাজপুরে ৬, মালদহে ১২, মুর্শিদাবাদে ২২, পূর্ব মেদিনীপুরে ১৬, পশ্চিম মেদিনীপুরে ১৫, ঝাড়গ্রামে ৪, পুরুলিয়ায় ৯, বাঁকুড়ায় ১২, পশ্চিম বর্ধমানে ৯, বীরভূমে আছে ১১টি করে আসনের সাংসদ নির্বাচনের জন্য চলছে ভোট।

প্রথম দফার ভোটে ১৫২টি কেন্দ্রে মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ১৬৭ জন।

নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে রাজ্যজুড়ে জারি করেছে বেশ কিছু কঠোর বিধিনিষেধ।

এরমধ্যে রয়েছে মদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, মোটরসাইকেল চলাচলে কঠোর নিয়ন্ত্রণ এবং পর্যটন শহর দিঘা থেকে পর্যটকদের সরিয়ে নেওয়ার নির্দেশ।

কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মিলিয়ে প্রায় ৫ লাখ কর্মী ভোটের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রথম দফার ভোটে মোতায়েন করা হয়েছে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

২০১১ সালে ৩৫ বছরের বামপন্থি সিপিএম শাসনের পতন ঘটানোর পর থেকে টানা তিনবার ক্ষমতায় আছে মমতা ব্যানার্জীর তৃণমূল। অনেকেই বলছেন, এবারের নির্বাচনই দলটির জন্য সবচেয়ে কঠিন হতে পারে।

২০২১ সালেও একই রকম আভাস দেওয়া হয়েছিল। যদিও ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনের বিপরীতে বিজেপি জিতেছিল ৭৭টি আসন।

তৃণমূল কংগ্রেস আবারও জিততে চলেছে বলে জানিয়েছে জরিপগুলো। তবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে ভোটের পূর্ভাবাসে।

যদি বিজেপি সরকার গঠন করতে সক্ষম হয়, তবে এটি হবে পশ্চিমবঙ্গে প্রথম হিন্দুত্ববাদী আদর্শের সরকার। এমনটি হলে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে ।

নির্বাচনভোটভারতপশ্চিমবঙ্গবিধানসভা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise