প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কী বলে পশ্চিমবঙ্গের সংবিধান

মুখ্যমন্ত্রী হতে কি নিজের আসনে জেতা জরুরি

রুবাইয়া জেসমিন, কলকাতাপ্রকাশ: ০৪ মে ২০২৬, ২২:৩১
মুখ্যমন্ত্রী হতে কি নিজের আসনে জেতা জরুরি

পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন

প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? মোদি না দিদি? গত চার দিনের এ গোলকধাঁধা ভেঙে এখন জয়োল্লাসের ঢেউ পশ্চিমবঙ্গে। বিজয় ঘোষণার আগেই বিজেপির পদ্ম ঝড়ে উড়ছে তৃণমূলের ঘাসফুল। মধ্যগগন থেকে ঢলে পড়ছে মমতার সূর্য। দশ দিক থেকে ধেয়ে আসছে পরাজয়ের কালো মেঘ।

ঠিক এর উল্টো চিত্রই বিজেপির উঠোনে। টানা ১৫ বছর পর দরজায় কড়া নাড়ছে নতুন দিনের সকাল। বিজেপির দখলেই যাচ্ছে মমতার গদি— শেষবেলা পর্যন্ত পাওয়া আলামতে সে পথেই হাঁটছে ভোটকেন্দ্রগুলোর ফল। বিজেপি ২০৫। তৃণমূল ৮২। সবেধন এক আসন পেয়ে শেষ পর্যন্ত মুখরক্ষা হয়েছে সিপিএমের। দুই আসনে গা ভাসিয়ে কোনোরকমে ভরাডুবি বাঁচিয়েছে কংগ্রেসও। কিন্তু শোরগোল এখন— মুখ্যমন্ত্রী হবেন কে? অভ্যন্তরীণ লড়াইয়ে শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবেন রাজ্য বিজেপির মুখ শুভেন্দু অধিকারী? বেলা ডুবতেই চাঙ্গা হয়ে উঠছে বাংলার এই নতুন ঘরের আঁধার।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র হচ্ছে নতুন সমীকরণ। সেটি হলো মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নন্দীগ্রামে জিতে মুখ্যমন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে পুরনো নজির টেনে নতুন প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল— মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি নিজের আসনে জেতা জরুরি?

ফিরে দেখা যাক ২০২১ সালের বিধানসভা নির্বাচন। সেই সময়ে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। রাজনৈতিকভাবে সেটি ছিল একটি বড় ধাক্কা। যদিও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এর কারণ রয়েছে সংবিধানে। ভারতের সংবিধানের ১৬৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি বিধায়ক না হলেও মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে তার শর্ত একটাই— ছয় মাসের মধ্যে বিধানসভার সদস্য হতে হবে। না হলে পদ ছাড়তে হবে। অর্থাৎ, সরাসরি নির্বাচনে জেতা মুখ্যমন্ত্রী হওয়ার একমাত্র পথ নয়। এই সাংবিধানিক বিধান কাজে লাগিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর ভবানীপুর উপনির্বাচনে জিতে বিধায়ক হন এবং নিজের অবস্থান পাকা করেন। উল্লেখ্য যে, এর আগেও ২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সময় তিনি বিধায়ক ছিলেন না, পরে বিধানসভায় নির্বাচিত হন।

আর এই নজির থেকেই এবার নতুন করে জল্পনা— যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং শুভেন্দু অধিকারী নিজের আসনে হেরে যান, তাহলেও তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে তাকেও ছয় মাসের মধ্যে কোনো আসন থেকে জিতে আসতে হবে।

তবে এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। শুভেন্দু অধিকারী একাধিক আসন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়ছেন। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্ভাব্য মুখোমুখি লড়াই এ নির্বাচনের গুরুত্ব আরও বাড়িয়েছে। তবে বাস্তব রাজনীতির অঙ্ক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তার দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং তার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হবে কি না, তা নির্ভর করছে পুরোপুরি নির্বাচনের ফল, দলীয় সমর্থন এবং জোটের সমীকরণের ওপর।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংবিধান সুযোগ দেয় ঠিকই, কিন্তু শেষ সিদ্ধান্ত নেয় রাজনৈতিক বাস্তবতা। সংখ্যাগরিষ্ঠতা, নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং জনমত— সব মিলিয়েই ঠিক হয় কে মুখ্যমন্ত্রী হবেন। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রাম আবারও পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। একসময় যেখানে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নন্দীগ্রাম জিতে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন শুভেন্দু অধিকারী? ভোট গণনার ফল যত এগোবে, এই প্রশ্নের উত্তরও তত পরিষ্কার হবে।

ভারতমুখ্যমন্ত্রীবিধানসভাশুভেন্দু অধিকারী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise