প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মমতার ছায়াতল থেকে বেরিয়ে মহীরুহ হওয়ার পথে শুভেন্দু

এস এম আজিজুর রহমানপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:৩৯
মমতার ছায়াতল থেকে বেরিয়ে মহীরুহ হওয়ার পথে শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

চলছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে। দলের লড়াইয়ের মধ্যেই আলাদা করে সামনে আসছে দুই ব্যক্তির লড়াই। যারা একসময় ছিলেন একই ছাতার নিচে, চলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছেন রাজ্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তারা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্য। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহনমন্ত্রী হিসেবে ২০১৬-২০ সাল পর্যন্ত এবং ২০১৮-২০ সাল পর্যন্ত ছিলেন সেচ ও জলসম্পদমন্ত্রী। ছিলেন মমতার আস্থাভাজন। বিশেষ করে নন্দীগ্রামে জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনে মমতার সঙ্গে নেতৃত্ব দেন শুভেন্দু।

এই আন্দোলন মমতাকে নিয়ে এসেছিল রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নন্দীগ্রামের সাফল্যে শুভেন্দুকে জঙ্গলমহল অঞ্চলের দায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো। সেখানেও সফল ছিলেন তিনি। এরপর মমতার মন্ত্রিসভায় হন মন্ত্রী।

তবে দুজনের বৈরিতার শুরু ২০২০ সালে। বছরের শেষের দিকে মমতার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শুভেন্দু। একই বছরের ১৭ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। দুদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)।

বৈরিতার শুরু এখানেই। পরের বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নেন তারই আসন নন্দীগ্রাম।

এরপর সময় গড়িয়েছে বৈরিতা বেড়েছে দুজনের। রাজনৈতিক বক্তব্য ছাড়িয়ে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি তারা।

মমতার ‘চুলের মুঠি’ ধরার কথা কখনো বলেছেন শুভেন্দু, জবাবে তাকে ‘গাদ্দার’ বলতেও ছাড়েননি মমতা।

আবারও রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার সময় দুজনের লড়াই আলাদা করে নজর কাড়ছে দেশের সবার।

ভোট গণনায় অনেক আসনে এগিয়ে আছে শুভেন্দুর দল বিজেপি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল এগিয়ে আছে ৯৭ আসনে।

এই ফলে বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। এই আশার কথা জানিয়েছেন দলের নেতা শুভেন্দু অধিকারীও।

একসময়ের রাজনৈতিক মিত্র মমতাকে হারিয়ে তার চেয়ার দখল করার পথে শুভেন্দু। তিনি হয়ে যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যে মমতার ছায়াতলে থেকে রাজনীতির পাঠ নিয়েছেন এই নেতা, তাকেই হারিয়ে এখন তিনি হয়ে উঠতে পারেন পশ্চিমবঙ্গের হর্তাকর্তা।

মমতা বন্দ্যোপাধ্যায়শুভেন্দু অধিকারী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise