হাদি হত্যার প্রধান দুই আসামিকে কলকাতার আদালতে তোলা হয়েছে

সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে। রবিবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের কলকাতার বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়।
এর আগে চলতি মাসের ৭ তারিখ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। পরে তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন পশ্চিমবঙ্গের একটি আদালত।
এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) তাকেও আদালতে হাজির করা হয়েছে।
এই মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

