প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৪:২৩
ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া

নবনিযুক্ত অস্ট্রেলিয়ান সেনাপ্রধান সুসান কয়েল। ছবি : সাউথ চায়না মনিটর

ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন একজন নারী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে রদবদলের অংশ হিসেবে এ দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। এতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল জুলাই মাসে হবেন সেনাবাহিনী প্রধান। লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন তিনি।

কয়েলের এই নিয়োগ এমন এক সময়ে এসেছে যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী নারী কর্মকর্তার সংখ্যা বাড়াতে চাইছে। দেশটির কাঠামোয় ব্যাপক যৌন হয়রানি ও বৈষম্যের অভিযোগ আছে।

কয়েলের নিয়োগকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের ভাষ্য, জুলাই মাস থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী পেতে যাচ্ছে ১২৫ বছরের ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান।

কয়েলের এই অর্জন বর্তমানে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নারীদের পাশাপাশি ভবিষ্যতে এই বাহিনীতে যোগদানের কথা ভাবছেন এমন নারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

৫৫ বছর বয়সী কয়েল ১৯৮৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। বেশ কয়েকটি ঊর্ধ্বতন কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন তিনি। অজি সেনাবাহিনীর যেকোনো শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী হবেন কয়েল।

বর্তমানে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে (এডিএফ) নারীদের সংখ্যা প্রায় ২১ শতাংশ। শীর্ষ পদে তাদের হার সাড়ে ১৮ শতাংশ। এডিএফ ২০৩০ সালের মধ্যে নারীদের সার্বিক অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৫ শতাংশ।

গত অক্টোবরে, একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয় অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে। যেখানে অভিযোগ করা হয়, হাজার হাজার নারী কর্মকর্তাকে পরিকল্পিত যৌন নিপীড়ন, হয়রানি এবং বৈষম্য থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এডিএফ।

২০২২ সালে প্রথম নারী হিসেবে কোনো সামরিক শাখার (কোস্ট গার্ড) নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রে লিন্ডা এল. ফ্যাগন। পেন্টাগনের নিয়োগে ২০২১ সালে জেনারেল লরা জে. রিচার্ডসন প্রথম নারী হিসেবে নেতৃত্ব দেন একটি ভৌগোলিক যুদ্ধে।

কিন্তু আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো একটি দেশের পুরো সেনাবাহিনী নেতৃত্ব দিবেন সুসান কয়েল।


খবর : রয়টার্স।

অস্ট্রেলিয়াসেনাবাহিনী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise