৫৬টি ড্রোন আটকের দাবি সৌদি আরবের
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
নিজেদের আকাশসীমায় প্রবেশকারী ৫৬টি ড্রোনকে আটক করেছে সৌদি আরব। যার মধ্যে একটি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকার দিকে যাচ্ছিল বলে দাবি করে দেশটি। খবর আল জাজিরার।
আজ শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে এখন বিকাল পর্যন্ত এসব ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে এদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় ব্যাপক সতর্কতা জারি করে সৌদি আরব।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৫৩টি ড্রোনকে আটক এবং পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা। তবে ড্রোনগুলো কারা উড়িয়েছে তা শনাক্ত করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

