দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা আহত
অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকজন সদস্য। ছবি : আলজাজিরা
দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইডিএফ জানিয়েছে, সেনাদের মধ্যে একজন গুরুতর এবং অন্য তিনজন সামান্য আহত হয়েছেন। আহত সেনাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ওয়াশিংটনের মধ্যস্থতায় তেল আবিব ও বৈরুত যুদ্ধবিরতি হলে প্রথম থেকেই সেটি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে, ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আক্রমণ প্রতিহতের ঘোষণা দিয়েছে।



