প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসলামাবাদ টকস

বিমানের আসনে নিহতদের ছবি নিয়ে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল

অনলাইন ডেস্কপ্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:২৮
বিমানের আসনে নিহতদের ছবি নিয়ে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল

বিশ্বের নজর আজ পাকিস্তানের রাজধানীতে। মধ্যপ্রাচ্যে ৪০ দিন যুদ্ধের পর ইসলামাবাদে শান্তি আলোচনায় বসছে দুপক্ষ। এরইমধ্যে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। পথে আছেন যুক্তরাষ্ট্রের আলোচকরাও।

ইরানের প্রতিনিধিদলকে বহনকারী ‘মিনাব ১৬৮’ বিমানের ভেতরের ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। আসনগুলোতে দেখা গেছে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের জিনিসপত্র। ওই হামলায় নিহত হয়েছিলেন ১৬৮ জন, বেশিরভাগই শিশু।

ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ‘তেহরানের আছে সদিচ্ছা, তবে যুক্তরাষ্ট্রের ওপর নেই বিশ্বাস’—পূর্বাভিজ্ঞতা তুলে ধরে জানালেন তারা। শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছায় দলটি। সদস্যরা হলেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

যুক্তরাষ্ট্র একটি ‘প্রকৃত চুক্তি’র জন্য প্রস্তুত থাকলে ইরানও প্রস্তুত হতে পারে বলে জানালেন স্পিকার গালিবাফ। ‘দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা বরাবরই ব্যর্থতা ও প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।’

পাকিস্তানে রওনা দেয়ার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে শুভকামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্সের নেতৃত্বে এই দলে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

পাকিস্তান সফরে যাওয়ার আগে ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলন করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ‘ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ‘সুস্পষ্ট দিকনির্দেশনা’ দিয়েছেন প্রেসিডেন্ট। আলোচনা হবে ইতিবাচক।’

‘ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে আমরা অবশ্যই হাত বাড়াতে প্রস্তুত, তবে আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে নমনীয় থাকবে না যুক্তরাষ্ট্র’—  হুমকির সুরে জেডি ভ্যান্স।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা করে তেহরান। পাশাপাশি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘাত। ইরান-সমর্থিত হিজবুল্লাহ মার্চের শুরুতে তেহরানের পক্ষে যুদ্ধে যোগ দিলে লেবাননে নির্বিচার হামলা চালায় ইসরায়েল।

এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানির তীব্র সংকট নিরসন ও মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে ইসলামাবাদ। প্রথম দফায় সাময়িক যুদ্ধ বন্ধ হয়। এবার একে স্থায়ী রূপ দিতে আলোচনায় বসছে দুপক্ষ। কিন্তু গভীর অবিশ্বাস এবং আঞ্চলিক উত্তেজনা এই আলোচনাকে ফেলেছে হুমকির মুখে।

হোয়াইট হাউসের তথ্য, স্থানীয় সময় শনিবার সকালে শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা- ‘ইসলামাবাদ টকস’।

ইসলামাবাদের সেরেনা হোটেলে থাকবেন উভয় প্রতিনিধি দলের সদস্যরা। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও দূতাবাসগুলোর কারণে এমনিতেই এলাকাটি রাজধানীর রেড জোন হিসেবে পরিচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে অবস্থিত হোটেলটি বুধবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত খালি রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আলোচনার স্থান হিসেবেও ব্যবহার হতে পারে হোটেলটি। সতর্কতার অংশ হিসেবে ইসলামাবাদে ৯ ও ১০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান।

তবে পুলিশ, হাসপাতাল এবং জরুরি সেবা থাকবে আওতামুক্ত। শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। রেড জোনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথগুলোয় জনসাধারণের চলাচল বন্ধ করেছে নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইরানমধ্যপ্রাচ্য সংকটইসলামাবাদইসলামাবাদ টকস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise