হরমুজ অবশ্যই ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে : রেজাই

৬ই মে ইরানের তেহরানের একটি রাস্তায় ম্যুরালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ইরানি নারী। ছবি : রয়টার্স
হরমুজ অবশ্যই ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে এবং বিদেশি বাহিনীকে পুরো অঞ্চলটি ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক এক কর্মকর্তা।
আইআরজিসির সাবেক কমান্ডার এবং ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের বর্তমান সদস্য মোহসেন রেজাই এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ।
রেজাই বলেছেন, ইরান পারমাণবিক বিষয় নিয়ে কারও সঙ্গে আলোচনা করবে না এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অবশ্যই ইরানের হাতে থাকতে হবে।
তিনি সতর্ক করেন, যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে চলে যায়, তবে শত্রু আবারও এটিকে ইরান ও তার জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।
তিনি স্পষ্ট করেন, ইরানে অবশ্যই তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে হবে; বিদেশি শক্তি— সেটি আমেরিকান হোক বা ইউরোপীয়, তাকে অবশ্যই চলে যেতে হবে।



