সর্বশেষ হামলায় ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

সংগৃহীত ছবি
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মঙ্গলবার ৩৪তম দফায় হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ এই হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বরাতে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় এই হামলা চালানো হয়েছে। অভিযানে তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে।
হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে আঘাত হানা হয়।
এ ছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

