হাইফায় ইরানি হামলায় ভবন ক্ষতিগ্রস্ত, দুই মরদেহ উদ্ধার

ইসরায়েলের হাইফায় একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল কাজ করছে।
ইরানের হামলায় ইসরায়েলের হাইফায় ব্যাপককভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন। এর ধ্বংসাবশেষে আটকে পড়েছেন অন্তত ৪ জন ইসরায়েলি। এরমধ্য থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ( ৬ এপ্রিল) ইসরায়েলের উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা ও টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, ‘হাইফায় ইরানের ব্যালিস্টিক মিসাইলে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসাবশেষের মধ্য থেকে ২ জনের মরেদেহ উদ্ধার করেছেন আমাদের কর্মীরা’।
সংস্থাটি আরও জানায়, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানোর পর ওই ২ জনকে পাওয়া যায় প্রাণহীন অবস্থায়।
উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সংস্থাটি। কেননা, ভবনের ধ্বংসাবশেষের মধ্যে এখনও ২ জন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইরান ২৮ ফেব্রুয়ারি আক্রান্ত হওয়ার পর থেকেই ইসরায়েলের বিভিন্ন স্থানে চালাচ্ছে হামলা। এতে প্রায় প্রতিদিনই মিলছে ইসরায়েলের বিভিন্ন শহরের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর।



