প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে ভোটে হারাতে জোট করলেন প্রধান বিরোধী দুই নেতা

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪০
নেতানিয়াহুকে ভোটে হারাতে জোট করলেন প্রধান বিরোধী দুই নেতা

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (বামে) এবং ইয়ার লাপিদ (ডানে) হার্জলিয়ায় যৌথ সংবাদ সম্মেলন করে জোটের ঘোষণা দিয়েছেন। ছবি : ইপিএ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভোটে চ্যালেঞ্জ জানাতে এক হয়েছেন দেশটির দুজন প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। অক্টোবরের শেষ নাগাদ হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে জোট বেঁধেছেন সাবেক দুই ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ডানপন্থি নাফতালি বেনেট এবং মধ্যপন্থি ইয়ার লাপিদ রবিবার যৌথ এক বিবৃতিতে জোট করার ঘোষণা দিয়েছেন। জারি করে তাদের দল ‘বেনেট ২০২৬’ এবং ‘দেয়ার ইজ আ ফিউচার’-এর একীভূতকরণের ঘোষণা দিয়েছেন।

তাদের জোটের একমাত্র লক্ষ্য দুটি বিরোধী দলকে এক করা। নেতানিয়াহুর প্রতি অভিন্ন শত্রুতা ছাড়া তাদের মধ্যে আর কোনো মিল আছে বলে মনে করেন না বিশ্লেষকরা।

বেনেটের কার্যালয় স্পষ্ট করেছে, নতুন জোটের নাম হবে ‘টুগেদার’ এবং তিনিই হবেন এর নেতা।

একটি বেসরকারি টেলিভিশন লাপিদের সঙ্গে হাজির হয়ে বেনেট বলেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আজ রাতে আমার বন্ধু ইয়ার লাপিদের সঙ্গে মিলে দেশের জন্য এযাবৎকালের সবচেয়ে জায়নবাদী ও দেশপ্রেমমূলক পদক্ষেপটি গ্রহণ করছি।

নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামাস নেতৃত্বাধীন হামলার জন্য আগের ব্যর্থতাগুলো তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করবেন বলে ওয়াদা করেছেন। এটি বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে।

এ সময় লাপিদ তার অবস্থান স্পষ্ট করতে বলেছেন, বেনেট একজন ডানপন্থি রাজনীতিবিদ হলেও তিনি সৎ এবং আমাদের মধ্যে আস্থা রয়েছে।

৭ অক্টোবরের পর থেকে লাপিদ ও বেনেট যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার কড়া সমালোচক হয়ে উঠেছেন। এ ছাড়া সম্প্রতি ইরানের সঙ্গে সম্মত হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে দেশের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যা দেন লাপিদ।

বেনেট ও লাপিদ আগেও জোট বেঁধেছিলেন এবং ২০২১ সালের নির্বাচনে নেতানিয়াহুর একটানা ১২ বছরের শাসনের অবসান ঘটিয়ে একটি জোট সরকার গঠন করেছিলেন, যা মাত্র ১৮ মাস টিকেছিল।

ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ২০২২ সালের নভেম্বরের নির্বাচনে জয়লাভ করে আবার ক্ষমতায় বসেন এবং দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠন করেন।

কিন্তু ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি প্রতিবেশী দেশে হামলাসহ নানা কারণে নেতানিয়াহুর সরকার তার জনপ্রিয়তা হারিয়েছে বলে মনে করা হয়। সাম্প্রতিক জনমত জরিপগুলোর মতে, আসন্ন নির্বাচনে হেরে যাবেন নেতানিয়াহু।

নির্বাচনইসরায়েলইয়ার লাপিদনাফতালি বেনেট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise