বেইজিং পৌঁছেছেন আরাকচি, কী আলোচনা হবে?

ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রথমবারের মতো চীন সফরে গেছেন। সংঘাত শুরুর সময় থেকে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন অন্তত তিনবার।
আলজাজিরা জানিয়েছে, বেইজিংয়ে আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে দুটি বিষয়; যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া।
বিশেষ করে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে চীন দুইপক্ষের জন্য একই নীতি গ্রহণ করেছে। বেইজিং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের নিন্দা করার পাশাপাশি হরমুজ বন্ধ রাখায় ইরানের ভূমিকারও সমালোচনা করে আসছে।
সূত্র জানিয়েছে, জলপথটি পুনরায় চালু করতে রাজি হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাবে, তেহরান তা নিশ্চিত করার চেষ্টা করবে।
আলোচনার মধ্যে এটাও থাকবে, মার্কিন অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কারণে কোনো চাপ সৃষ্টি হলে চীন জাতিসংঘে ইরানকে সমর্থন অব্যাহত রাখবে কি না।



