আটকে পড়া জাহাজকে হরমুজ পার হতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স
পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হতে যুক্তরাষ্ট্রের বাহিনী সাহায্য করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের এই অপারেশন শুরু হবে বলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে জানিয়েছেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা এ দেশগুলোকে জানিয়েছি, আমরা তাদের জাহাজগুলোকে এই বন্ধ জলপথ (হরমুজ প্রণালি) থেকে নিরাপদে বের করে আনার পথ দেখাব, যাতে তারা অবাধে ও দক্ষতার সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারে।’
ট্রাম্পের এ ঘোষণা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই অভিযানে ১৫ হাজার যুক্তরাষ্ট্রের সেনা, শতাধিক স্থল ও নৌভিত্তিক বিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন দিয়ে এই অভিযান চালানো হবে।
তবে ঠিক কীভাবে ৮৫০-এর বেশি আটকে পড়া জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বের করা আনা হবে, তা জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানিয়েছেন, তাদের নৌবাহিনীর রণতরি কীভাবে জাহাজগুলো বের করে আনবে, সেটা এখনো তাদের পরিকল্পনায় নেই।
এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে একটি ট্যাংকার হামলা হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি জানিয়েছে এ তথ্য। তবে এই হামলা কে চালিয়েছে, তা জানা যায়নি। এতে হতাহতের ঘটনাও ঘটেনি।



