প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননে যিশুর মূর্তি ভাঙল ইসরায়েলি সেনা

  • নেটদুনিয়ায় ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছেন খ্রিস্টানরা
অনলাইন ডেস্কপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৬:৪৩
লেবাননে যিশুর মূর্তি ভাঙল ইসরায়েলি সেনা

সংগৃহীত ছবি

বেড়েই চলেছে ইসরায়েলের সেনাদের ঘৃণ্য কর্মকাণ্ড ও অসহিষ্ণুতার মাত্রা। লেবাননে কেবল মানুষ হত্যা এবং মুসলিমদের বাড়িঘর, সম্পদ ও মসজিদ ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি তাদের কার্যকলাপ। এবার দেশটিতে রীতিমতো এক ইসরায়েলি সেনাকে দেখা গেল যিশুখ্রিস্টের মূর্তি ভাঙতে। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর এরপরই বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড ক্ষোভ।

রবিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, দক্ষিণ লেবাননে ক্রুশে থাকা যিশুর মূর্তি ভাঙতে একটি জ্যাকহ্যামার ব্যবহার করছে এক ইসরায়েলি সেনা।

২ মার্চ দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা রেখেছে দখল করে। শুক্রবার কার্যকর হয়েছে যুদ্ধবিরতি।

খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা বলছেন, মূর্তিটি ডেবেল এলাকায় অবস্থিত, যা একটি মারোনাইট খ্রিস্টান শহর। এটি আইন এবেলের প্রায় ছয় কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইসরায়েলি সীমান্তবর্তী শতুলা কমিউনিটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভ প্রকাশকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সাবেক মিত্রও।

সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান মার্জোরি টেইলর গ্রিন এক্সে ছবিটির নিচে ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন— ‘আমাদের সবচেয়ে বড় মিত্র, যারা প্রতি বছর নিয়ে যায় আমাদের করের বিলিয়ন ডলার এবং অস্ত্র।’

গ্রিন একসময় মিত্র ছিলেন ট্রাম্পের। পরে এপস্টেইন ফাইল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সিদ্ধান্তের কারণে তার সমালোচনা করেন তিনি। একইভাবে, সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ ছবিটিকে বর্ণনা করেছেন ‘ভয়াবহ’ বলে।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থন ভিত্তি মাগা আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ প্রতিক্রিয়া তেল আবিবের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে।

আঞ্চলিক বিশ্লেষক মুহাম্মদ শেহাদা ছবিটি শেয়ার করার সময় ক্যাপশন দিয়েছেন ‘জুডেও-ক্রিশ্চিয়ান ভ্যালুস ইন ইসরায়েল’। পশ্চিমা সমর্থন জোরদার করতে ইসরায়েল প্রায়ই ব্যবহার করে এমন বাক্য।

ডেবেল পৌরসভা সূত্র এএফপিকে জানিয়েছে, মূর্তিটি অবস্থিত গ্রামে। তবে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি তারা।

ইসরায়েলের শাসনের অধীনে দেশটিতে এবং অধিকৃত পশ্চিম তীরে খ্রিস্টানরা প্রায়ই মুখোমুখি হচ্ছেন আক্রমণের। এর মধ্যে রয়েছে দৈনন্দিন হয়রানি থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা ধ্বংস পর্যন্ত।

খ্রিস্টান পাদ্রিরা জানিয়েছেন, তাদের ওপর থু থু নিক্ষেপ করা হয়েছে এবং শারীরিকভাবে করা হয়েছে আক্রমণ। আর গির্জা, কবরস্থান এবং অন্য খ্রিস্টান প্রতীকগুলো করা হয়েছে ভাঙচুর।

এসব আক্রমণের সঙ্গে জড়িত গোড়া-অর্থোডক্স ইহুদি, ধর্মীয় জাতীয়তাবাদী এবং বসতি স্থাপনকারীরা। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সময় সাধারণত বাধা দেওয়া হয় না তাদের। ইসরায়েলি পুলিশের বিরুদ্ধেও রয়েছে ব্যর্থতার অভিযোগ।

ইসরায়েলের এক সামরিক মুখপাত্র ছবিটির সত্যতা অস্বীকার করেননি। বরং তিনি এক্সে জানিয়েছেন, যদি এই ছবি সত্যিই বাস্তব এবং সাম্প্রতিককালের হয়, তবে এ ঘটনা সেনাবাহিনীর মূল্যবোধের সঙ্গে বেমানান।

ইসরায়েললেবাননযিশুখ্রিস্ট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise