তেহরানে বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইসরায়েলের হামলা

ক্ষতিগ্রস্ত মসজিদ
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ধ্বংস হয়ে গেছে একটি মসজিদ ও গ্যাস স্টেশন।
স্থাপনাগুলো তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকায় অবস্থিত বলে জানিয়েছে ইরানের মিডিয়া।
ইরানি গণমাধ্যমের মতে, এই হামলায় বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
তাসনিম নিউজ এজেন্সি আজ সোমবার জানায়, এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের মসজিদও।
প্রতিবেদনে সংবাদ সংস্থাটি মসজিদের ভাঙা জানালা এবং ভবনের ভেতরে ক্ষতিগ্রস্ত অংশের ছবি যুক্ত করেছে।
এর আগে ইরানের সরকারের মুখপাত্র জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ডজন খানেকের বেশি বিশ্ববিদ্যালয়, স্কুল ও গবেষণা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এরমধ্যে একটি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রায় ১৫০ জনের বেশি শিক্ষার্থী নিহত হয়।
সূত্র: আল জাজিরা



