আগামীর সময়

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

ফাইল ছবি

আজ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বুধবার (১৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন ।

এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই ঘোষণা দেওয়া হয় সৌদি আরবে।

এর আগে বুধবার সন্ধ্যায় বৈঠক করে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। দেশের কোনো প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করে এই কমিটি। ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণের যে ইসলামি ঐতিহ্য রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

    শেয়ার করুন: