ইরানের উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা
আলজাজিরা

সংগৃহীত ছবি
ইরান উপকূলের কাছে হামলার শিকার হয়েছে একটি পণ্যবাহী জাহাজ (বাল্ক ক্যারিয়ার)। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রমবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে এমন তথ্য।
সংস্থাটির তথ্য অনুসারে, পণ্যবাহী জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে ছোট কয়েকটি নৌযান থেকে হামলা চালানো হয় জাহাজটির ওপর।
ইউকেএমটিও আরও জানায়, নিরাপদ আছেন হামলার শিকার জাহাজের সব নাবিক ও ক্রু। এ ছাড়া এ ঘটনার ফলে সামুদ্রিক পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।



