প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

শাসকগোষ্ঠীর জাঁতাকলে পড়ার শঙ্কায় বহু ইরানি

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১৩:০৮
শাসকগোষ্ঠীর জাঁতাকলে পড়ার শঙ্কায় বহু ইরানি

যুদ্ধ শেষ হওয়ার পর সরকার অভ্যন্তরীণ দমনে আরও কঠোর হবে, এমন আশঙ্কায় দিন কাটছে বহু ইরানির

ইরানে যুদ্ধবিরতি চললেও জনমনে স্বস্তি নেই। বরং অদৃশ্য এক আতঙ্ক গ্রাস করেছে বহু ইরানিকে। সংঘাত ও অস্থিরতা ছাপিয়ে দেশটিতে এখন ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা আরও শক্তিশালী অবস্থানে। ফলে যুদ্ধ শেষ হওয়ার পর সরকার অভ্যন্তরীণ দমনে আরও কঠোর হবে, এমন আশঙ্কায় দিন কাটছে তাদের।

বিবিসির সংগৃহীত তথ্যে উঠে এসেছে তেহরানের বর্তমান পরিস্থিতির ভয়াবহ এই চিত্র।

দীর্ঘ সময় ধরে চলা বিক্ষোভ ও সাম্প্রতিক যুদ্ধের পর তেহরানের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মধ্যে বড় ধরনের পরিবর্তনের আশা জেগেছিল। শীর্ষ নেতাদের মৃত্যুতে অনেকে আশাবাদী হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।

ইরানের একটি অংশের মানুষজন বলছেন, শাসনব্যবস্থা ভেঙে পড়ার বদলে তা এখন রেভল্যুশনারি গার্ডসের কব্জায় আরও বেশি সংকুচিত হয়েছে। এই পরিস্থিতি বিরোধীদের মধ্যে তীব্র হতাশা তৈরি করেছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভে দেশটিতে অন্তত ৫৩ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধ চলাকালীন এই ধরপাকড় থামেনি।

গত ৩০ বছরের ইতিহাসে এই সংক্ষিপ্ত সময়ে রেকর্ড সংখ্যক রাজনৈতিক বন্দিকে ফাঁসি দেওয়া হয়েছে। যুদ্ধের সময় অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।

কারাগারে বন্দিদের ওপর নির্যাতনের মাত্রা আগের চেয়ে অনেক বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা। আগে কেবল সশস্ত্র বিক্ষোভকারীদের ওপর কঠোরতা চলত, কিন্তু এখন সাধারণ রাজনৈতিক বন্দিদের ওপরও প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে।

পেশায় আইনজীবী সুজান (ছদ্মনাম) জানান, যুদ্ধের সময় বন্দিদের ওপর নির্যাতনের মাত্রা কয়েকগুণ বেড়েছে।

তিনি বলেছেন, আগে যারা সশস্ত্র ছিল কেবল তাদের ওপর কঠোরতা দেখানো হতো, কিন্তু এখন সাধারণ প্রতিবাদকারীদেরও রেহাই দেওয়া হচ্ছে না। যুদ্ধ পুরোপুরি শেষ হলে সরকার বন্দিদের ওপর এই যুদ্ধের সমস্ত ক্ষোভ উগড়ে দেবে এমনটাই আমাদের আশঙ্কা।

অন্যদিকে, সাংবাদিকদের জন্য কাজের পরিবেশ হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। আরমিন (ছদ্মনাম) নামে এক সাংবাদিক জানান, আগে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হতো এমন প্রতিবেদনকে এখন গুপ্তচরবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। ইরানি আইনে গুপ্তচরবৃত্তির সাজা মৃত্যুদণ্ড।

তিনি বলেছেন, ‘আগে আমরা আন্দোলনের প্রভাব নিয়ে ভাবতাম, আর এখন কেবল নিজে এবং পরিবার নিয়ে বেঁচে থাকার চিন্তায় নির্ঘুম রাত কাটাই।’

সূত্র : বিবিসি।

ইরানমধ্যপ্রাচ্যআইআরজিসিইরান যুদ্ধ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise