পাকিস্তানের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট। ফাইল ছবি
কর্মীদের নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত তার কনস্যুলেট জেনারেল পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছে। প্রদেশটির সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পৃক্ততার দায়িত্ব ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে বলে বিভাগটি জানিয়েছে।
তারা আরও উল্লেখ করেছে যে, করাচি ও লাহোরেও তাদের মিশন রয়েছে।
পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তটি কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার জন্য নেওয়া হয়েছে।
ঠিক এমন সময় ঘোষণাটি এলো, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির আলোচনার প্রচেষ্টায় পাকিস্তান যখন কেন্দ্রীয় ভূমিকা পালন করছে,



