প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে ‘চাপ দেয়’ সৌদি আরব, কিন্তু কেন

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩
লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে ‘চাপ দেয়’ সৌদি আরব, কিন্তু কেন

রিয়াদের সমর্থন ছাড়া ইসলামাবাদের পক্ষে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে যুদ্ধবিরতির কূটনৈতিক কার্যক্রম সামলানো সম্ভব ছিল না। ছবি : সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করেছিল সৌদি আরব। ইরানের সঙ্গে আলোচনা টিকিয়ে রাখতে এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করতে এই পদক্ষেপ নিয়েছে রিয়াদ।

একাধিক মার্কিন, পশ্চিমা এবং আরব কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেবাননে যুদ্ধবিরতির গুরুত্ব বোঝাতে চাপ দেন। এর পরপরই বৃহস্পতিবার বিকেলে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।

কর্মকর্তাদের মত, সৌদি আরবের তদবিরের কারণেই এই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ইসরায়েল এই চুক্তি মেনে চলবে কি না বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ট্রাম্প কতটা চাপ প্রয়োগ করবেন, সেটি এখনো অস্পষ্ট। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা নিয়ে লেবানন সরকারের কড়া সমালোচনা করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ট্রাম্প ও সালমানের কথোপকথন সম্পর্কে অবগত একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, মূলত হরমুজ প্রণালি খুলে দিতে চান মোহাম্মদ বিন সালমান। তিনি ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, এই লক্ষ্য অর্জন এবং যুদ্ধ বন্ধের জন্য লেবাননে যুদ্ধবিরতি অপরিহার্য।

দীর্ঘদিন ধরে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও নেপথ্যে সৌদি আরবের সমর্থন ছাড়া ইসলামাবাদের পক্ষে এই বিশাল কূটনৈতিক কার্যক্রম সামলানো সম্ভব ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ২১ এপ্রিল। যদি লেবাননে শান্তি বজায় থাকে, তবেই সম্ভাবনা তৈরি হবে এই মেয়াদের সীমা বাড়ানোর।

পাকিস্তানইরানযুক্তরাষ্ট্রইসরায়েলসৌদি আরবলেবাননযুদ্ধ বিরতি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise