যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৩৭ হাজার ভবন মেরামত করা হয়েছে: ইরান
অনলাইন ডেস্ক

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ হাজার বাড়ি ও বাণিজ্যিক ভবন মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের হাউজিং ফাউন্ডেশন।
দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে এ তথ্য।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) তথ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা।
একই সঙ্গে শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্য ক্লিনিক, জরুরি কেন্দ্রসহ প্রায় ৩৩৯টি চিকিৎসাকেন্দ্র।
ফেব্রুয়ারির শেষ দিন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বহু সামরিক কর্মকর্তা নিহত হন।



