যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা
পাকিস্তানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৬

সংগৃহীত ছবি
পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার পর বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মার্কিন কনস্যুলেটে শত শত বিক্ষোভকারীর হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ তার বেশ কয়েকজন সহযোগী নিহত হন। এর প্রতিক্রিয়ায় আজ রোববার) সকালে করাচির মার্কিন কনস্যুলেটে হামলা চালান শত শত বিক্ষোভকারী।
পুলিশ ও করাচির হাসপাতালের কর্মকর্তারা জানান, এই সংঘর্ষে আরও আটজন আহত হয়েছেন। বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, করাচির সিভিল হাসপাতালে (সিএইচকে) ছয়টি মরদেহ আনা হয়েছে। এছাড়া দুইজন আহত পুলিশ সদস্য এবং বিক্ষোভকারীকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে জিন্নাহ মেডিকেল সেন্টারে।

