প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইউরোপের কৃষি ভর্তুকি যাচ্ছে আমিরাতের রাজপরিবারে

দ্য গার্ডিয়ানপ্রকাশ: ০৭ মে ২০২৬, ১৭:১৪
ইউরোপের কৃষি ভর্তুকি যাচ্ছে আমিরাতের রাজপরিবারে

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

সংযুক্ত আরব আমিরাতের শাসক আল-নাহিয়ান পরিবার রোমানিয়া, স্পেন ও ইতালিতে কৃষিজমির মালিকানার মাধ্যমে ছয় বছরে ইউরোপীয় ইউনিয়নের কৃষি ভর্তুকি হিসেবে ৭ কোটি ১০ লাখ ইউরোর বেশি পেয়েছে। ডিসমগ, দ্য গার্ডিয়ান, এল দিয়ারিও এবং জি৪মিডিয়ার যৌথ অনুসন্ধানে প্রকাশ পেয়েছে এমন তথ্য।

ধারণা করা হয়, আল-নাহিয়ান পরিবারের সম্পদের পরিমাণ ৩২০ বিলিয়ন ডলারের বেশি। তারা বিশ্বের ধনী রাজপরিবারগুলোর একটি এবং তারা সংযুক্ত আরব আমিরাতের বিশাল তেলসম্পদের নিয়ন্ত্রণ করে। অনুসন্ধানে দেখা গেছে, পরিবারটির সঙ্গে যুক্ত কোম্পানি এবং আবুধাবির সার্বভৌম সম্পদ তহবিল এডিকিউ ইউরোপীয় ইউনিয়নের কমন অ্যাগ্রিকালচারাল পলিসির (সিএপি) আওতায় অন্তত ১১০টি ভর্তুকি পেয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রতি বছর প্রায় ৫৪ বিলিয়ন ইউরো কৃষক ও গ্রামীণ অঞ্চলে বিতরণ করা হয়।

সবচেয়ে বড় ভর্তুকি গেছে অ্যাগ্রিকস্টের কাছে, যা রোমানিয়ার ৫৭ হাজার হেক্টরের বিশাল খামার এবং ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কৃষি প্রতিষ্ঠান আল-দাহরা প্রায় ২৩ কোটি ইউরোতে এটি কিনে নেয়। শুধু ২০২৪ সালেই অ্যাগ্রিকস্ট সরাসরি ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকি হিসেবে ১ কোটি ৫ লাখ ইউরো পেয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের গড় কৃষি ভর্তুকির তুলনায় অনেক বেশি। আল-দাহরা প্রতিষ্ঠা করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের ভাই শেখ হামদান বিন জায়েদ আল-নাহিয়ান এবং প্রতিষ্ঠানটির আংশিক মালিক এডিকিউ।

অনুসন্ধানে আরও জানা গেছে, আল-দাহরার মালিকানাধীন স্পেনের খামারগুলো ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে ৫০ লাখ ইউরোর বেশি ভর্তুকি পেয়েছে।

অন্যদিকে, ২০২২ সালে এডিকিউ কর্তৃক অধিগৃহীত ফল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিফ্রুট্টির মালিকানাধীন ইতালীয় খামারগুলো সিএপি তহবিল থেকে পেয়েছে অন্তত ১ লাখ ৮৬ হাজার ইউরো।

এই খামারগুলোর অনেকগুলোয় আল-ফালফা ও পশুখাদ্য উৎপাদন করা হয়, যা মূলত উপসাগরীয় অঞ্চলে রপ্তানির জন্য ব্যবহৃত হয় এবং এটি সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা কৌশলের অংশ। দেশটি নিজস্ব প্রতিকূল আবহাওয়ার কারণে ৯০ শতাংশ পর্যন্ত খাদ্য আমদানি করে।

সমালোচকদের মতে, এ ভর্তুকি ইউরোপীয় ইউনিয়নের ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে, যেখানে প্রয়োজনের বদলে জমির পরিমাণের ভিত্তিতে অর্থ দেওয়া হয়। বিভিন্ন প্রচারকর্মী ও আইনপ্রণেতারা বলেছেন, ইউরোপীয় করদাতাদের অর্থ স্থানীয় কৃষকদের সহায়তায় ব্যয় হওয়া উচিত, ধনী বিদেশি রাজপরিবার বা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পেছনে নয়। ইউরোপীয় কমিশন এখন সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার আওতায় বড় জমির মালিকদের জন্য বার্ষিক ভর্তুকির সীমা প্রতি খামারে ১ লাখ ইউরো নির্ধারণ করা হবে।

সংযুক্ত আরব আমিরাতইউরোপকৃষি ভর্তুকি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise