প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

ইসলামাবাদে আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র, ‘ঘরবন্দি’ পাকিস্তানিরা

অনলাইন ডেস্কপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৩:১০
ইসলামাবাদে আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র, ‘ঘরবন্দি’ পাকিস্তানিরা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছবি : এএফপি

ইরান-যুক্তরাষ্ট্র মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় রাজধানী ইসলামাবাদ ও সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। এর আওতায় অলিখিত লকডাউন বাস্তবায়ন করেছে কর্তৃপক্ষ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ঘরবন্দি করা হয়েছে বিমানঘাঁটির আশপাশের বাসিন্দাদের।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে গভীর রাতে এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, সোম বা মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত হবে আলোচনা।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের আগমনের প্রস্তুতি হিসেবে নিরাপত্তা সরঞ্জাম ও যানবাহন নিয়ে দুটি বিশাল মার্কিন সি-১৭ কার্গো বিমান রবিবার বিকেলে অবতরণ করেছে নূর খান বিমানঘাঁটিতে।

‘আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন, আলোচনার জন্য আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন তারা’— রবিবার ট্রুথ সোশ্যালে এমন পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কিন্তু মার্কিন দলটির নেতৃত্ব কে দেবেন, তা এখনো স্পষ্ট নয়।

আলোচনার প্রথম দফায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যেটি ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয় ১১ ও ১২ এপ্রিল। যদিও ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনায় আসেনি কোনো সমাধান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া তেহরান ও ওয়াশিংটনের সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে হয় এ আলোচনা।

এর আগে, ৮ এপ্রিল ৪০ দিনের সংঘাত শেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী বুধবার শেষ হচ্ছে এ যুদ্ধবিরতির মেয়াদ।

প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন, তিনি পাকিস্তানে যেতে পারেন যদি চূড়ান্ত চুক্তি একটি বাস্তবায়িত হয় ।

এদিকে, আলোচনার আগে সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আনা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিকে। রাজধানীর উচ্চ নিরাপত্তাসম্পন্ন রেড জোন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেওয়ার পাশাপাশি উভয় শহরে গণপরিবহনও স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, রেড জোনে অবস্থিত সব অফিস আজ (সোমবার) ওয়ার্ক ফ্রম হোম ভিত্তিতে পরিচালিত হবে। বিচার বিভাগেও হবে না আজ কোনো মামলার শুনানি।

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি জুড়ে মোতায়েন করা হয়েছে কমান্ডো ও স্নাইপারসহ ১০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী। এ ছাড়া ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খালি করে দেওয়া হয়েছে অতিথিদের জন্য দুটি বিলাসবহুল হোটেল।

সীমিত করা হয়েছে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর পাশের বাজার, ম্যারেজ হল এবং পার্কিং। দাঙ্গা দমন ইউনিট ও সাদা পোশাকের কর্মীদের সহায়তায় আবাসিক ভবনের ছাদ, সেতু ও প্রধান সড়কগুলোতে মোতায়েন হয়েছে রেঞ্জার ও পুলিশ।

রাওয়ালপিন্ডি জুড়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থগিত করা হয়েছে মেট্রো, গণপরিবহন ও পণ্য পরিবহন।

একইভাবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে মারগালা পাহাড়ের বেশ কয়েকটি হাইকিং ট্রেইল। পুলিশের মতে, বিদেশি প্রতিনিধি দলের আগমনের কারণে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং নাগরিকদের জন্য করা হয়েছে বিকল্প যান চলাচলের পরিকল্পনা।

১৯  এপ্রিল থেকে একটি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করেছে পাকিস্তান সরকার। যার আওতায় পিকেট, পথ নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বোমা নিষ্ক্রিয়করণ দল করা হয়েছে মোতায়েন।

রাজধানীর উচ্চ নিরাপত্তা অঞ্চলের প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে ৬৭টি প্রবেশপথ এবং কোরাল থেকে ফৈজাবাদ পর্যন্ত রাস্তাটিতে নিশ্চিত করা হয়েছে কঠোর নজরদারি।

পাকিস্তানইরান ও যুক্তরাষ্ট্রইসলামাবাদযুদ্ধবিরতিলকডাউন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise