প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

অক্সফোর্ডের জ্ঞানসিন্দুক

লাইব্রেরি নয়, যেন ‘টাইম ক্যাপসুল’

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৫১
লাইব্রেরি নয়, যেন ‘টাইম ক্যাপসুল’

সংগৃহীত ছবি

লাইব্রেরির তাকে তাকে নয়; বরং তালাবদ্ধ সিন্দুকে দেখা মেলে বইয়ের। মাত্র তিনজনের হাতে সেই সিন্দুকের চাবি। মধ্যযুগে অক্সফোর্ডের মেরটন কলেজের লাইব্রেরিতে ছিল এমনই এক বিশেষ সিন্দুক। তখনো ছাপাখানার দেখা মেলেনি পৃথিবীতে। হাতে লেখা হতো সব। ফলে সোনা-রুপার চেয়েও দামি ছিল একেকটি বই। শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, রানি ভিক্টোরিয়ার যুগে ইংল্যান্ডের প্রথম পাঠাগার ছিল এই মেরটন কলেজ লাইব্রেরি।

চলতি বছর ৭৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পার করল ব্রিটেনের সবচেয়ে প্রাচীন এই লাইব্রেরি। অনেকের মতে, এটি শুধু লাইব্রেরি নয়, ‘টাইম ক্যাপসুল’। পরতে পরতে লুকিয়ে আছে পৃথিবীর শতবর্ষের ইতিহাস। ১২৭৬ সালে দ্য আর্চবিশপ অব ক্যান্টারবারির আদেশে মেরটন কলেজে লাইব্রেরির যাত্রা শুরু হয়। সে সময় থেকেই বই পোকাদের একমাত্র ঠিকানা।

১৪ দশকের গণিতবিদ থেকে সমকালীন সাহিত্যিক জে আর আর টলকিন প্রত্যেকের কলমেই বারবার উঠে এসেছে প্রাচীন জ্ঞানসিন্দুকের কথা। ২০ শতাব্দীর বিখ্যাত লেখক রুডইয়ার্ড কিপলিং এবং জন বুকানন তাদের ঐতিহাসিক উপন্যাসে গান গেয়েছেন এই লাইব্রেরির।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে লাইব্রেরিয়ান ড. জুলিয়া ওয়ালওয়ার্থ জানিয়েছেন, ‘সে সময় এই সিন্দুক থেকে ধার করে বই পড়তেন সবাই।’ সিন্দুক খুলে পড়ার বই বের করা ছিল অন্যরকম এক আভিজাত্যের বিষয়। তুলনামূলক খুব দ্রুতই একটি আধুনিক লাইব্রেরির তালিকায় নাম উঠে আসে মেরটনের । কালের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠে বই সংগ্রহ।

আর্চবিশপের আদেশের কয়েক বছর পর প্রথমবারের জন্য সিন্দুকের বাইরে আনা হয়। যদিও তালা-চাবি দিয়ে সিন্দুকে রাখা বইগুলো প্রথমেই রাখা হয়নি খোলা তাকে। শিকলে বাঁধা থাকত টেবিলে। ধার দেওয়া বই থেকে যেন ভালো থাকে; সে কারেণেই এ নিয়ম।

আগের সে ভাব ধরে রাখতে বর্তমানে কিছু বই এখনো শিকলে বেঁধে রাখা হয়েছে সেখানে। সঙ্গে একটি সিন্দুকও আছে সংরক্ষিত। ১৩৭০ সালের দিকে এগিয়ে যেতে শুরু করে মেরটন লাইব্রেরি। বেড়ে ওঠে বইয়ের সংখ্যা। আয়তনে বাড়াতে নির্মিত হয় নতুন ভবন। সঙ্গে যুক্ত হয় হাল আমলের তাক। তাকে বই খাড়া করে রাখার নিয়মটিও প্রথম চালু হয় তখন।

ওয়ালওয়ার্থ জানিয়েছেন, ‘ব্রিটেনে বই সংরক্ষণের এই প্রথা প্রথম নিয়ে আসে মেরটন কলেজ।’ তবে লাইব্রেরিকে ‘বিশ্বের প্রথম’ বা ‘ইউরোপের সবচেয়ে প্রাচীন’ হিসেবে গণ্য করা থেকে বিরত থেকেছেন ওয়ালওয়ার্থ। ১৮৭৮ সালে অবশ্য অক্সফোর্ড গাইড নিজেই ‘ব্রিটেনের সবচেয়ে প্রাচীন’ লাইব্রেরি হিসেবে স্বীকৃতি দেয়।


অক্সফোর্ডলাইব্রেরিটাইম ক্যাপসুল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise