প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ময়দা-চিনির বন্ধনে মানুষ: সিডনিতে রঙিন কেক বিপ্লব

বিবিসিপ্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২২:৫৪
ময়দা-চিনির বন্ধনে মানুষ: সিডনিতে রঙিন কেক বিপ্লব

সংগৃহীত ছবি

সিডনির ‘কেক পিকনিক’ এখন বিশ্বজুড়ে ভাইরাল এক আয়োজন। এটি ইতোমধ্যেই সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে হাউসফুল হয়েছে। দুবাই, লন্ডন ও মেক্সিকো সিটির টিকিট পাওয়া ছিল প্রায় অসম্ভবের মতো।

এবার এটি অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়াতেও। এই মাসের শুরুতে মেলবোর্নের এক আয়োজনে একসঙ্গে এক হাজার ৬০০টি কেক ছিল।

এই আয়োজনের প্রতিষ্ঠাতা খণ্ডকালীন শখের বেকার এবং পূর্ণকালীন গুগল কর্মী এলিসা সুংগা হাসতে হাসতে জানান, ‘আমি কখনো ভাবিনি কেক নিয়ে ট্যুরে যেতে পারব। মানুষ গান নিয়ে ট্যুরে যায়, কিন্তু কেক নিয়ে? এটা যেন খুবই মজার আর আনন্দের ব্যাপার।’
শুরুটা ছিল খুবই সাধারণ। দুই বছর আগে, ফিলিপাইনের বাগিও শহর থেকে ১২ বছর বয়সে সান ফ্রান্সিসকোতে যাওয়া সুংগা একটি ছোট সমাবেশের জন্য অনলাইনে বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানান। শর্ত ছিল, সবাইকে একটি করে কেক আনতে হবে।

তিনি ভেবেছিলেন হয়তো ডজনখানেক মানুষ আসবে, তাই সাতটি কেক নিজেই নিয়ে যান। কিন্তু তার বিস্ময়ের সীমা ছিল না—প্রায় ২০০ মানুষ ১৮০টির বেশি কেক নিয়ে হাজির হয় এবং সব কেকই শেষ হয়ে যায়।
এই সাধারণ আমন্ত্রণই পরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সুংগার ভাষ্য, ‘এটা অবাস্তব মনে হয়। আমি ভাবিনি বিশ্বজুড়ে এত মানুষ আমার মতো এত আগ্রহী হবে।’

সিডনির রয়্যাল বোটানিক গার্ডেনে অনুষ্ঠিত শনিবারের আয়োজনে পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। অনুষ্ঠানস্থলে দেখা যায় সবাই তাদের কেক নিয়ে লাইনে দাঁড়িয়ে যাচাই করাচ্ছে—যেগুলো হতে হবে ২০ সেন্টিমিটার চওড়া এবং ৭.৫ সেন্টিমিটার উঁচু।



লাইনে দেখা গেছে ক্লান্ত চোখও—অনেকে রাত জেগে কেক বানিয়েছে।

৫৪ বছর বয়সী হিলারি লিন্ডগ্রেন জানান, ‘এটা ছিল দারুণ—ময়দা, চিনি ছড়িয়ে পুরো ঘর এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু খুব মজা হয়েছে।’

তার ভাষ্য, ‘এখন পৃথিবীতে এত নেতিবাচক ঘটনা ঘটছে, সেখানে এমন আয়োজন করা ভালো লাগার মতো।’

বিশাল টেবিলে অংশগ্রহণকারীরা তাদের কেক সাজিয়ে রাখেন। কেকগুলোর মধ্যে ছিল— এক মিটার উঁচু রাজহাঁস আকৃতির কেক, ফুলের তোড়া আকৃতির কাপকেক, কফি পেকান টর্ট, মিসো ক্যারামেলসহ স্পাইসড পেয়ার কেক, পার্সিয়ান বাকলাভা, এমনকি টমেটো, পেস্টো ও ফেটা দিয়ে তৈরি নোনতা ফোকাচ্চা কেকও।

সুংগা উল্লেখ করেন, ‘এত মিষ্টি কেকের মাঝে থাকলে আসলে নোনতা কিছু খেতে ইচ্ছা করে।’

শৈশবে তিনি খুব বেশি মিষ্টি খাবার খেতেন না—তাই কেকের প্রতি তার আকর্ষণ পরে তৈরি হয়েছে বলে জানান।

তার মতে, ‘এআই অনেক কিছু করতে পারে, কিন্তু এখনো কেক বানাতে পারে না। কেক পিকনিক মানুষকে বাইরে নিয়ে আসে, বাস্তব জীবনে একত্র করে।’

সব কেক সাজানোর পর ছবি তোলা, রেসিপি শেয়ার এবং প্রশংসা পর্বের পর অংশগ্রহণকারীরা দলে দলে কেক কেটে বড় পিজা বক্সে ভরে নেয়।

সিঙ্গাপুর থেকে আসা ইনফ্লুয়েন্সার ইউনিস লিমের মতে, ‘এটা খুব প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক—এখানে কোনো বিচার নেই, শুধু মানুষ আর নানা ধরনের কেক।’

একজন অংশগ্রহণকারী জানান, ‘বড় শহরে এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত।’

৬ বছর বয়সী মাতিলদা হাসতে হাসতে বলেছে, ‘আমি ভালো খেতে পারি, কিন্তু বেকার নই।’

খাদ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কেক এমন একটি খাবার যা ভাগ করে খাওয়ার জন্যই তৈরি—এটাই এই আয়োজনের মূল আকর্ষণ।

সুংগার মতে, ‘কনসার্টে সাধারণত একই বয়সের মানুষ থাকে, কিন্তু এখানে সব বয়সের মানুষ আসে—পরিবার, বন্ধু, তরুণ, বয়স্ক সবাই।’

‘আমি প্রযুক্তি ভালোবাসি, আবার সৃজনশীলতাও ভালোবাসি… আমি দুটোই চাই, সঙ্গে কেকও, আর সেটি খেতেও’, শেষে উল্লেখ করেন তিনি।

অস্ট্রেলিয়াস্পেশাল-১
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise