যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার প্রশংসায় গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করার যে ঘোষণা দিয়েছেন সে সিদ্ধান্তের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের এক মুখপাত্র জানান এ তথ্য।
মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এটি উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির জন্যও গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় সব পক্ষকেই অনুরোধ জানিয়েছে, তারা যেন যুদ্ধবিরতি লঙ্ঘন না করে। শুধু তাই নয়, তারা যেন গঠনমূলক আলোচনায় অংশ নিয়ে এই স
নিয়ে এই গতিকে আরও এগিয়ে নেয়।
গুতেরেসের কার্যালয়ের মুখপাত্র আরও বলেছেন, জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি আলোচনার জন্য পাকিস্তানের ভূমিকার প্রতি জানিয়েছেন সমর্থন। তিনি আশা করেন, দেশটির প্রচেষ্টা সংঘাতের একটি ব্যাপক ও টেকসই সমাধানের জন্য অনুকূল পরিস্থিতি তৈরিতে করবে সাহায্য।
বিশ্বের ‘অভিভাবক’ হলেও ইরান যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ। সংস্থাটি সংঘাত থামাতে নিতে পারেনি নিরপেক্ষ ভূমিকা। ফলে তলানিতে গিয়ে ঠেকেছে এ বিশ্ব সংস্থাটির ভাবমূর্তি।
সূত্র: বিবিসি



