যুদ্ধ বাধিয়ে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্পের

একটি পিএসি-৩ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউনিট। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর দিয়েছে এই অনুমোদন।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুসারে, এই চুক্তিগুলোর আওতায় ইসরায়েল, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত রয়েছে।
কাতার ৪ দশমিক ০১ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম ও রসদ সরবরাহ পরিষেবা পেতে চলেছে, অন্যদিকে কুয়েত ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেমের জন্য অনুমোদন পেয়েছে।
ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত যথাক্রমে ৯৯২ মিলিয়ন ডলার এবং ১৪৭ মিলিয়ন ডলার মূল্যের উন্নত নির্ভুল প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার জন্য অনুমোদন পেয়েছে।
খবর : আলজাজিরা



