প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আবারও ট্রাম্পের রণহুংকার

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩১
আবারও ট্রাম্পের রণহুংকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হুমকির ভাষা পরিত্যাগ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চলার মধ্যেই তিনি জানালেন, ইরানে আরও শক্তিশালী হামলা হবে, যদি মানা না হয় ‘প্রকৃত চুক্তি’।

তার দাবি, তিনি এমন হামলা শুরু করবেন, যা আগে কখনো দেখেনি কেউ।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগের এই মাধ্যম থেকেই মূলত আসে তার সব হুমকি। কঠোর শব্দবাণে বিদ্ধ করে বাধ্য করেন প্রতিপক্ষকে আসতে আলোচনার টেবিলে। এটিই ট্রাম্পের কূটনীতির ঢঙ। এখান থেকে আসে বিভ্রান্তিকর সব মন্তব্যও।

ইরানে ৪০ দিন লড়াই শেষে পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষণা আসে দুই সপ্তাহের বিরতির। আগামীকাল শুক্রবার এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ইসলামাবাদে।

তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে সবচেয়ে ভয়ংকর হামলা চালায় গত বুধবার। এ নিয়ে চারদিকে উঠেছে নিন্দার ঝড়।

তবে নিন্দায় ইসরায়েলের কিছু যায়-আসে না তা দেখা গেছে অতীতে। এবারও মনে হয় না এর ব্যতিক্রম কিছু হবে। অর্থাৎ দেশটি হামলা চালিয়েই যাবে।

এসব উদ্বেগের মধ্যে ট্রাম্প আজ ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সব যুদ্ধজাহাজ, বিমান এবং সামরিক বাহিনী—সঙ্গে অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং যা কিছু প্রয়োজনীয় ইরানও  তার আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় প্রকৃত চুক্তিটি।

তার বক্তব্য এখানেই শেষ নয়। এরপর তিনি শুরু করেন সেই পুরোনো আলাপ, শক্তিপ্রয়োগ। তিনি আরও বলেছেন, যদি কোনো কারণে তা না হয়, যদিও এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে এমন শক্তিশালী ও ব্যাপক সামরিক পদক্ষেপ শুরু হবে, যা আগে কখনো দেখেনি কেউ।

এই ধরনের হুংকার অবশ্য তিনি অতীতে দিয়েছেন বহুবার। সর্বশেষ ইরানের সভ্যতা ধ্বংসের হুংকার শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে। কিন্তু সে পর্যন্ত যাওয়ার আগেই থামে দুই পক্ষ।

ইরান পারমাণবিক অস্ত্র কোনোভাবেই বানাতে পারবে না এবং হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখা হবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুদ্ধ শুরুর পর তার একাধিক আল্টিমেটাম উপেক্ষা করে ইরান গুরুত্বপূর্ণ জলপথটি করে রাখে অবরুদ্ধ।

যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাতে গিয়ে ট্রাম্পের ভাষ্য, তার সেনারা একটু জিরিয়ে নিচ্ছে। ‘আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রাম করছে, ভবিষ্যতের পরবর্তী অভিযানের জন্য দৃঢ়ভাবে অপেক্ষা করছে।’

স্ট্যাটাসের শেষ অংশে লিখেছেন, ‘আমেরিকা আবার ফিরে এসেছে!’

এদিকে প্রকৃত চুক্তি বলতে ট্রাম্প কী বুঝিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প যাকে প্রকৃত চুক্তি বলছেন, তার অধীনে তিনি কী চান তাও স্পষ্ট করে দিয়েছেন। এগুলো হলো—‘ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ থাকবে।’

হুমকিইরান যুদ্ধযুদ্ধবিরতিআক্রমণের হুঁশিয়ারমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise