প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে হুমকি

আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই পরিচালকের

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০
আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই পরিচালকের

সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দেওয়ার মামলায় আত্মসমর্পণ করেছেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি। বুধবার পূর্ব ভার্জিনিয়া জেলার ফেডারেল আদালতে প্রথমবার হাজির হওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তিনি।

কোমির বিরুদ্ধে মামলা করা হয় উত্তর ক্যারোলিনার একটি সমুদ্রসৈকতে শামুকের খোলসের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রাম্পকে হুমকি দেওয়ার অভিযোগে।

১০ মিনিটেরও কম সময়ের এক সংক্ষিপ্ত শুনানির পর কোনো শর্ত ছাড়াই কোমিকে মুক্ত থাকতে অনুমতি দেন আদালত।

বিচারক উইলিয়াম ফিটজপ্যাট্রিক বলেছেন, ‘এই মুহূর্তে কোমির বিরুদ্ধে কোনো শর্ত আরোপের প্রয়োজন দেখছি না।’ গত বছর বিচার বিভাগ প্রথমবার কোমির বিরুদ্ধে মামলা করার চেষ্টা করলেও তখনও কোনো শর্ত দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

কোমির বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার। অভিযোগটি এমন সময় আনা হয়েছে, যখন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ প্রেসিডেন্টের প্রকাশ্য আগ্রহ থাকা মামলাগুলোর গতি বাড়িয়েছেন। ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

কোমির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে প্রেসিডেন্টকে হুমকি দেওয়া এবং আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সেই হুমকি প্রেরণের জন্য।

এখন কমির বিরুদ্ধে প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি এবং অভিযোগ আনা হয়েছে আন্তঃরাজ্য বাণিজ্যের মাধ্যমে হুমকি পাঠানোর।

মামলাটি উত্তর ক্যারোলিনার ইস্টার্ন ডিস্ট্রিক্টে দায়ের হলেও, কোমির বাসার কাছাকাছি হওয়ায় তার প্রথম হাজিরা অনুষ্ঠিত হয় ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার আদালতে।

শুনানিতে কোমি একটি কালো স্যুট পরে আসেন এবং কোনো বক্তব্য দেননি। এদিন অভিযোগ স্বীকার বা অস্বীকার করতে বলা হয়নি তাকে।

তবে কোমির আইনজীবীরা জানিয়েছেন, তারা বিচার বিভাগের বিরুদ্ধে বাছাই করে ও প্রতিহিংসামূলকভাবে মামলা করার অভিযোগ এনে আবেদন করবেন।

এখনও পর্যন্ত কোমির আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা উত্তর ক্যারোলিনায় নির্ধারণ করা হয়নি তার পরবর্তী হাজিরার তারিখ।

অভিযোগের সূত্র

মঙ্গলবারের অভিযোগটি গত মে মাসে কোমির একটি সামাজিক মাধ্যম পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে। সেখানে সৈকতে শামুকের খোলস দিয়ে সাজানো ছিল ’৮৬ ৪৭’ সংখ্যা। তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার সমুদ্রসৈকত হাঁটার পথে শীতল শামুকের গঠন।’

এর পরপরই রিপাবলিকান নেতা ও প্রশাসনের কর্মকর্তারা এটিকে আখ্যা দেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ‘মৃত্যুর হুমকি’ হিসেবে। প্রচলিত স্ল্যাংয়ে ‘৮৬’ সংখ্যাটি কোনো কিছু সরিয়ে ফেলা বা বাদ দেওয়ার ইঙ্গিত দেয়। আর ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের একজন জ্যেষ্ঠ ফেলো ইউজিন ভোলোখ বলেছেন, এটি শাস্তিযোগ্য হুমকি নয়। বিষয়টি এখানেই শেষ হওয়ার কথা।

এটি দ্বিতীয়বারের মতো ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ কোমির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছে।

সূত্র: সিএনএন

আদালতডোনাল্ড ট্রাম্পমামলাআত্মসমর্পণসাবেক এফবিআই পরিচালকজেমস কোমি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise