প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

উড়ন্ত ইলেকট্রিক ট্যাক্সির সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রে

শেষ হতে চলেছে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার দিন

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৮
শেষ হতে চলেছে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার দিন

ম্যানহাটন থেকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতে প্রথমবারের মতো সফলভাবে উড়ল সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এয়ার ট্যাক্সি। ছবি : সংগৃহীত।

সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার দিন শেষ হতে চলেছে নিউইয়র্কবাসীর জন্য। ম্যানহাটন থেকে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতে প্রথমবারের মতো সফলভাবে উড়ল সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এয়ার ট্যাক্সি।

গত শুক্রবার নিউইয়র্ক সিটির গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টের মধ্যে এই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জোবি এভিয়েশন।

আরও পড়ুন

টয়োটা গাড়ি ক্রয়ে আইপিডিসি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

২৭ এপ্রিল ২০২৬

প্রতিষ্ঠানটির তৈরি এই বিশেষ যানটি মূলত একটি বৈদ্যুতিক আকাশযান, যা অনেকটা বিশালাকৃতির ড্রোনের মতো দেখতে। এটি হেলিকপ্টারের মতো সরাসরি ওপরের দিকে উড়তে পারে এবং ল্যান্ড করতে পারে।

উড্ডয়নের পর এর চালকযন্ত্রগুলো দিক পরিবর্তন করে যানটিকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। পাইলটসহ মোট পাঁচজন আরোহী বহনে সক্ষম এই যানটি সম্পূর্ণ ব্যাটারিচালিত হওয়ায় নিঃসরণ করে না কোনো কার্বন। এ ছাড়া সাধারণ হেলিকপ্টারের তুলনায় এটি অনেক বেশি শব্দহীন।

নিউইয়র্ক সিটির গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টের মধ্যে এই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জোবি এভিয়েশন। ছবি : সংগৃহীত।বর্তমানে ম্যানহাটনের লোয়ার থেকে জেএফকে বিমানবন্দরে গাড়ি চালিয়ে যেতে সাধারণত সময় লাগে এক থেকে দুই ঘণ্টা। কিন্তু জোবি এভিয়েশনের দাবি, তাদের এই এয়ার ট্যাক্সিতে এই দূরত্ব পাড়ি দিতে লাগবে মাত্র ১০ মিনিটেরও কম সময়।

নিউইয়র্ক ও নিউ জার্সি পোর্ট অথরিটির চেয়ারম্যান কেভিন ও’টুল এক বিবৃতিতে বলেছেন, পরবর্তী প্রজন্মের এই এভিয়েশন প্রযুক্তি নিউইয়র্ক ও নিউ জার্সির মানুষের সেবায় কীভাবে কাজে লাগানো যায়, এই ফ্লাইটগুলো সেই পথকে করবে আরও বেশি প্রশস্ত।

জোবি এভিয়েশন বর্তমানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি বিশেষ পাইলট প্রোগ্রামের অধীনে পরিচালনা করছে ১০ দিনের এই পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম।

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়াচ্ছে ইরান যুদ্ধ

২৭ এপ্রিল ২০২৬

গত মার্চে মার্কিন পরিবহন বিভাগ ইভিটিওএল পরীক্ষার জন্য নির্বাচন করেছে আটটি অঞ্চল। যার মধ্যে নিউইয়র্ক অন্যতম। কেবল যাত্রী পরিবহনই নয়, পণ্য সরবরাহ, জরুরি চিকিৎসা সেবা এবং সমুদ্রতীরবর্তী জ্বালানি খাতেও পরীক্ষা চলছে এই প্রযুক্তি ব্যবহারের।

প্রতিষ্ঠানটি বর্তমানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএর) কাছ থেকে শেষ পর্যায়ে রয়েছে চূড়ান্ত সার্টিফিকেশন পাওয়ার। সার্টিফিকেশন পাওয়ার জন্য এফএএর পাঁচটি ধাপের প্রক্রিয়া রয়েছে, জোবি এখন অবস্থান করছে তার শেষ ধাপে।

সূত্র: সিএনএন

যুক্তরাষ্ট্রপ্রযুক্তিএয়ারবাস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise