ডোনাল্ড ট্রাম্প
এখনো যুদ্ধবিরতি শেষ করার কথা ভাবিনি

সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার কথা এখনো ভাবেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যারা বর্তমানে ইরানের ক্ষমতায় রয়েছেন তাদের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত তিনি। গতকাল শনিবার সাংবাদিকদের এসব কথা বলছিলেন তিনি।
‘নিজেদের মধ্যে মারামারি করছে তারা, চলছে মারাত্মক অভ্যন্তরীণ কোন্দল। সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই লড়াই হচ্ছে নেতৃত্ব না নেওয়ার জন্য। কারণ, তাদের দুই ধাপের নেতাদের শেষ করে দিয়েছি আমরা।’
জানাচ্ছিলেন ট্রাম্প, যখন চাইবে, তখনই ইরান ফোনকল করতে পারবে তাকে। সব তাস এখন তাদের হাতে, সবকিছুতেই হয়েছে তাদের জয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছিলেন, ‘মজার বিষয় হলো, যখন (পাকিস্তানে দূত পাঠানো) বাতিল করলাম আমি, ঠিক তার ১০ মিনিটের মধ্যেই নতুন একটা প্রস্তাব পেলাম, যা আগের চেয়ে বেশ ভালো। আমরা বলেছি, তাদের কাছে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র। খুবই সহজ হিসাব, অনেক কিছুর প্রস্তাব (ইরান) দিলেও, তা যথেষ্ট নয়।’
এর আগে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প।




